সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক সৈয়দ সালাউদ্দিন সদস্য সচিব মো:রুবেল  চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হারাল এসি মিলান নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ কান উৎসবের ফ্যাশন সাম্রাজ্যে সেরা ঐশ্বরিয়া, নজর কাড়লেন সাদা টাক্সেডো লুকে সিলেটে ঈদকে টার্গেট করে জাল নোট চক্র বাজার জাত করণে ৩ সদস্য সক্রিয় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল উজবেকিস্তান কোরবানীর শেষ হাটে কাল মঙ্গলবার জমে উঠবে শার্শার সাতমাইল পশু হাট

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের সুরক্ষায় যুক্ত হচ্ছে আরেকটি স্কিম

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : সোমবার (২০ মে) সোকসোর সদর দপ্তরে যৌথ বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা সম্মত হয়েছি যে বিদেশি কর্মীদেরও এই প্রতিবন্ধী স্কিমটি দেয়া হবে; যা তাদের ২৪ ঘণ্টা সুরক্ষা দেবে।

এর আগে মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম এবং স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল অভিবাসী শ্রমিক ব্যবস্থাপনা সম্পর্কিত উভয় মন্ত্রণালয়ের মধ্যে যৌথ বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন।

সিম আরও বলেন, মালয়েশিয়ায় কোনো বিদেশি শ্রমিক মারা গেলে করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কর্মসূচির আওতায় সোকসো তার মরদেহ নিজ দেশে ফেরত পাঠাতে সহায়তা করবে।

মানবসম্পদমন্ত্রী বলেন, অভিবাসী শ্রমিকদের জন্য এই প্রকল্প সম্প্রসারণের সিদ্ধান্তের ফলে সোকসো বিদেশি শ্রমিকদের মৃতদেহ তাদের দেশে ফিরিয়ে দিতে ব্যয় বাবদ বছরে প্রায় ২৫.৩৮ মিলিয়ন রিঙ্গিত সাশ্রয় করতে পারবে।
 
অন্যদিকে এই স্কিমের মাধ্যমে বিদেশি কর্মীদের মৃতদেহ দেশে ফেরত পাঠানোর ব্যয় মেটাতে সাড়ে চার হাজার রিঙ্গিত সুবিধা পাবেন। এ ছাড়াও এই স্কিমের মাধ্যমে আরও বেশি কিছু সুবিধাগুলি বিদেশি শ্রমিকদের জন্য অন্তর্ভুক্ত রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ মে ২০২৪,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit