শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

ঢাকায় তিনদিনের কোল্ড চেইন ও অবকাঠামো প্রদর্শনী শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : কোল্ড চেইন বিশেষ করে কোল্ড স্টোরেজের নানা প্রযুক্তি এবং অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, সেইফ এইচভিএসিআর ও পানি ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর পণ্য ও সল্যুশন সার্ভিসেস নিয়ে ৩ দিনব্যাপী প্রদর্শনী আজ বৃহস্পতিবার (১৬ মে) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শুরু হয়েছে।

‘সেইফকন ২০২৪’ এবং ‘কোল্ড চেইন বাংলাদেশ ২০২৪’ শীর্ষক এ আন্তজাতিক প্রদর্শনীর আয়োজন করেছে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আমিন হেলালী, অস্ট্রেলিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সৈয়দ মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের (বিসিএসএ) প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ টি এম আজিজুল আকিল ডেভিড, চীনের ইউনান কর্মাসিয়াল রিপ্রেজেনটেটিভ বাংলাদেশ অফিসের ডিরেক্টর লি শাওমি, চাইনিজ এন্টার প্রাইজেস এসোসিয়েশন ইন বাংলাদেশের প্রেসিডেন্ট কে চাংলিয়াং, এএসএইচআরএই বাংলাদেশ চ্যাপ্টারের সাবেক প্রেসিডেন্ট ইঞ্জি. মো. হাসমতুজ্জামান, বাংলাদেশ রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদুজ্জামান এবং সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়জুল আলম।

বাংলাদেশে কোল্ড চেইন এবং অবকাঠামো নির্মাণ শিল্পের উপর বড় ধরনের প্রদর্শনী এটি। এখানে কোল্ড চেইন এবং কোন্ড স্টোরেজরে নানা প্রযুক্তি, অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, পানি ব্যবস্থাপনা ও এইচভিএসিআর সংশ্লিষ্ট যত পণ্য ও সল্যুশন সার্ভিসেস প্রতিষ্ঠান আছে, তারা অংশগ্রহণ করেছে। ১৬টি দেশের ২৫০টি প্রতিষ্ঠান এই প্রর্শনীতে অংশ নিয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রজেক্ট ও প্রতিষ্ঠান থেকে দর্শনার্থীরা প্রদর্শনীতে আসছেন। তারা এখানে অনেকগুলো পণ্য ও সল্যুশন সার্ভিস দেখার সুযোগ পাচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বক্তারা দেশের পচনশীল পণ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সরবরাহ ঠিক রাখতে কোল্ড চেইন ব্যবস্থার উন্নয়নের দাবি জানান। তাঁরা বাংলাদেশের কৃষি ও খাদ্যখাতে কোল্ড চেইন অবকাঠামোর গুরুত্ব তুলে ধরেন।

মূলত কোল্ড চেইনের প্রয়োজনীয় পণ্য ও প্রযুক্তি এবং অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে যেসব পণ্য টেকসই, এনার্জি ইফিশিয়েন্ট এবং পরিবেশবান্ধব, সেসব পণ্য ও প্রযুক্তি কেবল এই প্রদর্শনীতে স্থান পাচ্ছে। প্রদর্শনীটি ১৬ থেকে ১৮ মে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

কিউএনবি/অনিমা/১৬ মে ২০২৪,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit