সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে ‘জীবনে দু’জন প্রিয় মানুষের একজন আমার স্ত্রী-আরেকজন আসিম মুনির’ ট্রাম্প বললেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগ করবেন ইরানের সাথে এই আলোচনা একটি ঐতিহাসিক ঘটনা : জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

খারকিভে চলছে তুমুল লড়াই, ৯টি গ্রাম দখলের দাবি রাশিয়ার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্ব এবং উত্তর-পূর্বাঞ্চলে তুমুল লড়াই চলছে, যেখানে রাশিয়ার বাহিনী শুক্রবার আকস্মিক অভিযান শুরু করার পর ৯টি গ্রাম দখল করার দাবি করেছে। এই অভিযানের মাধ্যমে রাশিয়া ইউক্রেনের খারকিভ অঞ্চলে নতুন একটি রণাঙ্গন খুলেছে।

ইউক্রেনের সেনাবাহিনী জানায়, রোববার সীমান্তের পাঁচটি এলাকায় রাশিয়া ২২টি হামলা চালায়, যার মধ্যে ১৪টি চলমান ছিল।

তারা বলছে, খারকিভ-এর পরিস্থিতি খুব জটিল এবং পরিবর্তনশীল।’

সোমবার খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ সামাজিকমাধ্যমে বলেন, বিগত ২৪ ঘণ্টায় ৩০টিরও বেশি শহর এবং গ্রামের ওপর শত্রুর আর্টিলারি এবং মর্টার আক্রমণ হয়েছে। যাতে কমপক্ষে ৯ জন আহত হয়েছে।

ওলেহ সিনিয়েহুবভ বলেন, কয়েকটি এলাকায় রুশ জঙ্গি বিমান থেকে হামলা চালানো হয়।

তিনি আরও বলেন, অভিযান শুরু হবার পর থেকে প্রায় ছয় হাজার মানুষকে তাদের বাড়ি-ঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

সীমান্তবর্তী শহর ভভচান্সকে মাত্র ২০০ থেকে ৩০০ বাসিন্দা রয়ে গেছে। যুদ্ধের আগে এই শহরের জনসংখ্যা ছিল দুই হাজার ৫০০।

সিনিয়েহুবভ বলেন, রোববার ভভচান্সকে ব্যাপক গোলাবর্ষণ করা হয়।

সোমবার ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, তারা খারকিভের উত্তরে রাশিয়ার বাহিনীকে লুকিয়ান্টস্কি গ্রামের কাছে আসতে বাধা দিয়েছে।

তবে তারা বলেছে, রাশিয়ানরা সেখানে আংশিক সাফল্য অর্জন করেছে এবং ভভচন্সক শহরে পাঁচ ব্যাটালিয়নের মতো উল্লেখযোগ্য সংখ্যায় সেনা মোতায়েন করতে সক্ষম হয়েছে।

সিনিয়েহুবভ এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, খারকিভ অঞ্চলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকা এবং রণাঙ্গনের এলাকা বেড়ে চলেছে।

তিনি বলেন, রাশিয়ানরা ইচ্ছা করে তা বাড়াচ্ছে, নতুন এলাকায় ছোট ছোট দলে আক্রমণ করছে।

সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের সেনাবাহিনী ইউক্রেনের খারকিভ অঞ্চলের চারটি লোকালয়ে তাদের অবস্থানের উন্নতি করেছে-ভেসেলে, নেস্কুচনে, ভভচান্সক এবং লিপ্টসি।

সামাজিকমাধ্যম টেলিগ্রামের চ্যানেল ডিপস্টেট, যারা বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে, জানায় যে, গত দুই দিনে মস্কোর বাহিনী ৪১ বর্গ মাইল বাঁ ১০৬ বর্গ কিলোমিটার এবং সাতটি গ্রাম দখল করেছে। গ্রামগুলো ইতোমধ্যে জনশূন্য হয়ে গেছে।

ডীপস্টেট চ্যানেল, যারা ইউক্রেন সামরিক বাহিনীর সাথে ঘনিষ্ঠ, বলে যে, রাশিয়ার লক্ষ্য হচ্ছে ইউক্রেনের বাহিনী উত্তর-পূর্বাঞ্চলে আটকে রাখা, যখন খারকিভের দক্ষিণ-পূর্বের দোনেৎস্ক অঞ্চলেও তুমুল লড়াই চলছে।

সূত্র: রয়টার্স, ভয়েস অব আমেরিকা

কিউএনবি/অনিমা/১৪ মে ২০২৪,/সকাল ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit