বিনোদন ডেস্ক : এবার মুম্বাইয়ে বিলাসবহুল বাড়ি কিনলেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। এর আগে ওই বাড়ির মালিকানা ছিল শ্রীদেবী ও বনি কাপুরের কন্যা জাহ্নবীর। তার কাছ থেকে ৪৪ কোটি রুপিতে বাড়িটি কিনেছেন রাজকুমার ও তার স্ত্রী পত্রলেখা।
উল্লেখ্য, চলতি মাসের ১০ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রাজকুমারের নতুন ছবি ‘শ্রীকান্ত’। এর পরে ৩১ মে রাজকুমার অভিনীত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিটি মুক্তি পাবে। এই ছবিতে রাজকুমারের সঙ্গে জুটি বেঁধেছেন জাহ্নবী কাপুর।
কিউএনবি/আয়শা/১০ মে ২০২৪,/দুপুর ১:১৪