বিনোদন ডেস্ক : লালনপালন করার দায়িত্ব শুধু নারীদের। তাদের জন্মগত প্রকৃতি এটাই। নারীবাদের বিরোধিতা করে সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্যই করেছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। এবার সেই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী রিচা চাড্ডা। অভিনেত্রী জানিয়েছেন, নোরার এই মন্তব্যের সঙ্গে তিনি একেবারেই সহমত নন।
রিচা আরও বলছেন, ‘আমি সত্যিই মানি না, নারীদের কী করা উচিত বা অনুচিত— সেগুলো এভাবে বলে দেওয়া যায়! আমি অবাক যে, এগুলো সত্যিই কেউ বলেছেন।’নোরা নারীবাদ সম্পর্কে বলেছেন, ‘আমি নারীবাদে বিশ্বাস করি না। নারীবাদ সমাজকে সম্পূর্ণ নষ্ট করেছে। বহু পুরুষেরও এর দ্বারা মগজ ধোলাই করা হয়েছে। একজন পুরুষ যদি রক্ষক হিসেবে কাজ করতে পারেন, তা হলে মহিলারা কেন লালনপালনে ভূমিকা গ্রহণ করবেন না!’ এই মন্তব্যের পর সমালোচিত হন নোরা।
কিউএনবি/আয়শা/১০ মে ২০২৪,/দুপুর ১:০৫