শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

শার্শায় পৈত্রিক সম্পদ ফিরে পেতে চাচাতো ভাইদের নামে মামলা 

শার্শা(যশোর)সংবাদদাতা
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৯৭ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় পৈত্রিক সম্পদ ফিরে পেতে চাচাতো ভাইদের নামে মামলা করে গত ১ মাস ধরে পালিয়ে বেড়াচ্ছে আহসান হাবিব(৫১) নামে এক দিন মুজুর। আহসান হাবিব শার্শা উপজেলার জিরেনগাছা গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

শার্শা থানায় আহসান হাবিবের দেয়া এক লিখিত অভিযোগে জানাগেছে, পৈত্রিক সম্পদ ফিরে পেতে চাচাতো ভাইদের নামে মামলা করে। আহসান হাবিবের চাচাতো ভাই গোলাম মোস্তফা(৬০), মোঃ আব্দুল ওয়াদুদ(৫০) ও ভাইপো আব্দুল্লাহগংদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয়ে যশোর বিজ্ঞ দেওয়ানী আদালতে দেওয়ানী ৪৭৭/২১ ও এল এস টি ২৫৭৪/১৭ এবং পিটিশন ১১০৩/২২ মামলা চলমান রয়েছে।

আহসান হাবিব জানান তার চাচাতো ভাইতের নামে মামলা চলমান অবস্থায় হত ৬ এপ্রিল সে বাড়ির পাশে সমজিদে রোজা থাকা অবস্থায় আসরের নামাজ পড়তে যায়। এ সময় মসজিদের ভিতরে আহসান হাবিবের চাচাতো ভাই গোলাম মোস্তফা, মোঃ আব্দুল ওয়াদুদ ও ভাইপো আব্দুল্লাহসহ তাদের সাঙ্গ পাঙ্গরা মামলা তুলে না নেওয়ায় আহসান হাবিবকে ধরে বেদম ভাবে মারপিট করে ও গায়ের পাঞ্জাবী ছিড়ে ফেলে। সেখানে মসজিদের মুসল্লীরা আহসান হাবিবকে উদ্ধার করে।

এ ঘটনায় আহসান হাবিব চাচাতো ভাইদের নামে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ যশোর আদালতে ৫ জনকে অভিযুক্ত কওে ৩০৭ ধারা মামলা করে। আদালতে ও থানায় অভিযোগ করায় আসামীরা আরও ক্ষিপ্ত হয়ে আহসান হাবিবকে হত্যা করবে বলে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে ও ষড়যন্ত্র করছে। যে কারনে আহসান হাবিব জীবনের ভয়ে সংসার, বাড়ি ঘর ত্যাগ করে গত এক মাসের বেশি সময় ধরে পালিয়ে বেড়াচ্ছে এবং স্ত্রীসহ পরিবারের সদস্যরা অর্ধাহারে অনাহারে দিন যাপন করছে।

আহসান হাবিব অভিযোগ করে বলেন তার চাচাতো ভাই গোলাম মোস্তফা, মোঃ আব্দুল ওয়াদুদগং বসত ভিটার জমি জোর করে দখল করে রেখেছে। বসতের দখলকৃত জমিতে আদালতের দেওয়া ১৪৪ ধারা আইন অমান্য করে ঘর নির্মান করেছে। অনুরুপ জাল দলিলের মাধ্যমে মাঠের অনেক জমি দখল করে রেখেছে। আহসান হাবিব অসহায় দিন মুজুর হওয়ায় এবং তার চাচাতো ভাইয়েরা প্রভাবশালী হওয়ায় গ্রাম্য ভাবে বিচার পাচ্ছে না। তাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার সাহস কারোর নেই। যে কারনে স্ক্ষঅর অভাবে পুলিশ আহসান হাবিবের অভিযোগের কোন সমাধান করতে পারছেনা বলে জানান।

আহসান হাবিব তার পৈত্রিক সম্পদ ফিরে পেতে ও জীবনের নিরাপত্তা পেতে জেলা প্রশামস, জেলা পুলিশ সুপার ও যশোর র‌্যাবের হস্তক্ষেপ কমনা করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত গোলাম মোস্তফা বলেন তাদের বিরুদ্ধে সব অভিযোগ সত্য নয়। এ ব্যাপারে স্থানীয় সাবেক ইউপি সদস্য হাসানুজ্জামান বলেন, আহসান হাবিবকে মসজিদে ধওে মারপিট করা হয়েছে এবং তার গায়ের পাঞ্জাবী ছিড়ে ফেলা হয়েছে সত্য।

তিনি বলেন শুনেছি বিচার না পেয়ে জীবনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে আহসান হাবিব। এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ মরিুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি। একজন অফিসার বিষয়টি সরজমিনে তদন্ত করে অপরাধ প্রমানিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

কিউএনবি/আয়শা/০৯ মে ২০২৪,/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit