বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: রহমানেল মাছউদ বিভেদ-প্রতিহিংসা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি রংপুরে ৪ খুনের জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিলেছে বর্ণনা

নড়িয়ায় ইসমাইল ও ভেদরগঞ্জে গুলফামের বিজয়

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১২৬ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। জেলা রির্টানিং অফিসার ৮ মে রাতে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন।

নড়িয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান একেএম ইসমাইল হক মটরসাইকেল প্রতিকে ৩০ হাজার ২২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতিকের প্রার্থী মামুন শিকদার (ভিপি মোস্তফা) পেয়েছেন ২০ হাজার ৫২৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাঁস প্রতিকে রাজিয়া সুলতানা। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তালা প্রতিকে মো. আলমগীর ফকির।

ভেদরগঞ্জ উপজেলায় নতুন মুখ হিসেবে আনারস প্রতিকে ৬০ হাজার ৩১২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম। নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতিকে হুমায়ুন কবির মোল্যা পেয়েছেন ৪২ হাজার ৫২৫ ভোট। বৈদ্যুতিক পাখা প্রতিকে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রোকসানা আনোয়ার। ভাইস চেয়ারম্যান হয়েছেন মাইক প্রতিকে মো. আজহারুল ইসলাম।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মে ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit