সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

যুদ্ধ শুরুর পর প্রথম প্রকাশ্য মন্তব্যে ইরানকে ‘শত্রু’ বললেন আমিরাতের প্রেসিডেন্ট!

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ইরানকে ‘শত্রু’ বলে উল্লেখ করে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, সংযুক্ত আরব আমিরাত সহজ শিকার নয় এবং প্রয়োজনে দেশটির শক্তি অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে।

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো প্রকাশ্যে এমন মন্তব্য করলেন তিনি। স্থানীয়ভাবে এমবিজেড নামে পরিচিত এই নেতা বলেন, তিনি ‘সংযুক্ত আরব আমিরাতের শত্রুর উদ্দেশে একটি বার্তা পাঠাতে চান।’

হাসপাতাল পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন। সেখানে সাম্প্রতিক হামলায় আহত বেসামরিক মানুষদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ইরানের উদ্দেশে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত সুন্দর, এটি অনুসরণযোগ্য একটি মডেল। কিন্তু এতে বিভ্রান্ত হবেন না। আমিরাতের হাত অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে এবং তা শক্তিশালী। আমাদের চামড়া অনেক পুরো আর রক্ত তিতা এবং আমরা সহজ শিকার নই।

তিনি আরও বলেন, দেশের নাগরিক এবং এখানে বসবাসকারী সবার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তার ভাষায়, ‘আমরা আমাদের দেশ, আমাদের জনগণ এবং এখানে বসবাসকারী সবার প্রতি দায়িত্ব পালন করছি। আল্লাহ সংযুক্ত আরব আমিরাতকে রক্ষা করুন, এর জনগণকে নিরাপদ রাখুন এবং দেশটিকে শান্তি ও নিরাপত্তা দান করুন।’

এমবিজেড আরও বলেন, সামনে যা আসছে তা আমিরাতকে আরও শক্তিশালী করে তুলবে।‘আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি—আগামী দিনগুলো আমাদের আরও শক্তিশালী হিসেবে প্রমাণ করবে।’

এর কিছুক্ষণ আগেই আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করে। তার আগে ইরানের প্রেসিডেন্ট উপসাগরীয় অঞ্চলে হামলা বন্ধ হবে বলে ইঙ্গিত দিয়েছিলেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ও সম্পদের ওপর পাল্টা হামলা চালাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি উপসাগরীয় দেশে থাকা মার্কিন স্থাপনাও এই উত্তেজনার প্রেক্ষাপটে হামলার মুখে পড়েছে।

এই পরিস্থিতির মধ্যেই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের এমন মন্তব্য করলেন। বিশ্লেষকরা এটিকে  আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত হিসেবে দেখছেন।

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৬,/সকাল ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit