রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার রাতে সিরিয়া সীমান্ত দিয়ে চারটি ইসরায়েলি সামরিক হেলিকপ্টারের মাধ্যমে নবি শিত এলাকার কাছে কমান্ডো অবতরণ চেষ্টার সময় প্রতিরোধ যোদ্ধাদের শক্তিশালী অ্যাম্বুশে মুখে পড়ে। 

ইসলামিক রেজিস্ট্যান্সের পক্ষ থেকে জানানো হয়, রাত সাড়ে দশটার দিকে হেলিকপ্টারগুলো থেকে শত্রু সেনারা অবতরণ করার পর ইয়াহফুফা, আল-খরাইবে এবং মারাবুন অঞ্চলের মধ্যবর্তী স্থানে অগ্রসর হতে শুরু করে। সেনারা যখন নবি শিত এলাকার একটি কবরস্থানের কাছাকাছি পৌঁছায়, তখনই হিজবুল্লাহ যোদ্ধারা হালকা ও মাঝারি পাল্লার অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

হিজবুল্লাহর এই অতর্কিত হামলায় মাঠ পর্যায়ে তীব্র সংঘাত শুরু হয় এবং ইসরায়েলি বাহিনী আটকা পড়ে যায়।
যোদ্ধাদের আক্রমণের মুখে অবরুদ্ধ হয়ে পড়া নিজেদের সেনাদের উদ্ধারে মরিয়া হয়ে ওঠে ইসরায়েলি বিমানবাহিনী। আটকে পড়া বাহিনীকে নিরাপদে সরিয়ে নিতে অন্তত ৪০টি বিমান হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান ও হেলিকপ্টার। এই সময় পুরো এলাকা ব্যাপক গোলাবর্ষণ ও আগুনের কুণ্ডলীতে ঢেকে যায়। হিজবুল্লাহর আর্টিলারি ইউনিটও পাল্টা গোলন্দাজ হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনীর পালানোর পথ রুদ্ধ করার চেষ্টা করে। স্থানীয় গ্রামবাসীরাও স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধের লড়াইয়ে হিজবুল্লাহকে সমর্থন দিয়ে গুলিবর্ষণ করে বলে জানা গেছে।

এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো এই অভিযানের খবর নিশ্চিত করে দাবি করেছে, কয়েক দশক আগে নিখোঁজ হওয়া ইসরায়েলি পাইলট রন আরাদের সন্ধানে এই বিশেষ অভিযান চালানো হয়েছিল। তবে হিজবুল্লাহর দাবি অনুযায়ী, ব্যাপক ক্ষয়ক্ষতি ও তীব্র বাধার মুখে লক্ষ্য পূরণ না করেই পিছু হটতে বাধ্য হয়েছে ইসরায়েলি বাহিনী। 

সূত্র: আল মায়াদিন

কিউএনবি/অনিমা/০৭ মার্চ ২০২৬,/রাত ১০:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit