সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
বোলারদের সুবিধা ফেরাতে আইসিসির কাছে যে দাবি তুললেন গিল পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো নিয়ে ঐকমত্য হয়নি মালিক-শ্রমিকপক্ষ আন্তর্জাতিক ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের সেরা ১০ ইনিংস রাজনৈতিক সংকট ব্যবস্থাপনা চৌগাছায় নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় আশুলিয়ায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি নরসিংদীতে চিকিৎসকের চেম্বারে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড় ভোগান্তিতে রোগীরা। বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী একই ওভারে সাজঘরে রবিন-শান্ত, চাপে বাংলাদেশ সচিবালয়ে বৈঠক: ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করার বার্তা

ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এবার প্রতিবেশী দেশগুলোকে কড়া বার্তা দিল ইরান। আঞ্চলিক কোনো দেশ যদি তেহরানের শত্রুদের নিজেদের ভূমি ব্যবহার করতে দেয়, তবে তাদের ওপর হামলার ধারা অব্যাহত থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটি।

ইরানের কট্টরপন্থী বিচার বিভাগীয় প্রধান এবং অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদের সদস্য গোলাম হোসেন মোহসেনি এযেই আজ এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর কাছে থাকা তথ্য-প্রমাণ অনুযায়ী অঞ্চলের কিছু দেশ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের ভূখণ্ড শত্রুপক্ষকে ব্যবহারের সুযোগ দিচ্ছে। মোহসেনি বলেছেন, যেসব জায়গা থেকে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর রসদ বা সুবিধা দেওয়া হচ্ছে, সেগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। ইরান নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের লক্ষ্যবস্তুগুলোতে শক্তিশালী আক্রমণ চালিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন। 

সূত্র: এনডিটিভি 

কিউএনবি/অনিমা/০৭ মার্চ ২০২৬,/রাত ১১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit