বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

মাত্র ১২ রানে অলআউট, তবু হলো না রেকর্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ কতো? ১০ রান। সেই রেকর্ডটা আইল অব ম্যানের। আইরিশ সাগরে অবস্থিত স্বশাসিত অঞ্চলটি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে ৮.৪ ওভার ব্যাট করে ১০ রানে অলআউট হয়েছিল। মাত্র ২ রানের জন্য সেই রেকর্ড ভাঙতে পারেনি মঙ্গোলিয়া।

বুধবার (০৮ মে, ২০২৪) সানোতে জাপানের ছুড়ে দেওয়া ২১৭ রানের জবাবে তারা অলআউট হয়েছে মাত্র ১২ রানে। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। মঙ্গোলিয়া ১২ রানে অলআউট হয়ে তুরস্ককে ঠেলে দিয়েছে তৃতীয় স্থানে। ২০১৯ সালে তারা মাত্র ২১ রানে অলআউট হয়েছিল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে।

জাপান এদিন আগে ব্যাট করতে নেমে সাবাওরিশ রবীচন্দ্রনের ৬৯, কেন্দেল কাদোওয়াকি ফ্লেমিংয়ের ৩২, ইব্রাহিম তাকাহাশির ৩১ ও বেঞ্জামিন ইতো-দাভিসের ২১ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ২১৭ রান তোলে।

জবাব দিতে নেমে ৮.২ ওভারে মাত্র ১২ রানে অলআউট হয় মঙ্গোলিয়া। তাদের দলের কেউ দুই অঙ্কের কোটায় রান করতে পারেনি। সর্বোচ্চ ৪ রান করেন তুর সৌম্য। এছাড়া নামসানি বাট-ইয়ালাত ২, গান্দেমবেরেল গানবোল্ড ২ ও ইনখ-এরদেনে অটগোনবায়ার ১ রান করেন। শূন্যরানে আউট হন ছয়জন। তাতে ২০৫ রানের বিশাল ব্যবধানে হার মানে মঙ্গোলিয়া। যা টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবধানে পাওয়া চতুর্থ জয়।

বল হাতে জাপানের কাজুমা কাতো-স্টাফোর্ড ৩.২ ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে ৫টি উইকেট নেন। আব্দুল সামাদ ১ ওভারে ৪ রান দিয়ে ২টি উইকেট নেন। মাকোতো তানিইয়ামা ২ ওভার বল করে কোনো রান না দিয়ে ২টি উইকেট নেন। ম্যাচসেরা হন ফাইফার নেওয়া কাজুমা কাতো-স্টাফোর্ড।

কিউএনবি/অনিমা/০৯ মে ২০২৪,/দুপুর ১২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit