বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

শুরু হচ্ছে ইশা-প্রিয়াংকার নায়িকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১২০ Time View

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র জগতের তারকা অভিনেত্রী ইশা সাহা। মুখ্য চরিত্রে তিনি। এ ছবিতে আরও আছেন প্রিয়াংকা সরকার। বন্ধুত্বের গল্প বলবে নতুন বাংলা ছবি ‘নায়িকা’। ছবিতে অভিনেত্রী চরিত্রটির নাম রায়া। অন্যদিকে, গৃহবধূ চরিত্রটি সোহিনী। এই দুই চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে ইশা সাহা ও প্রিয়াংকা সরকার।

সমাজের বিপরীত মেরুর দুই নারী একসময়ের বন্ধু। ভাগ্যের লিখনে একসময় তাদের দেখা হয় এবং বদলে যেতে থাকে জীবনস্রোতের সমীকরণ। এই প্রেক্ষাপটেই তার নতুন ছবির পরিকল্পনা করেছেন পরিচালক রোহন সেন। এই ছবি নিয়ে তথ্য ভাগ করে নিলেন পরিচালক।

এর আগে ‘শুভ বিজয়া’ ও ‘পাকদণ্ডী’র মতো ছবি দর্শকদের উপহার দিয়েছেন পরিচালক রোহন। এ ছবিকে কীভাবে সাজিয়েছেন তিনি? 

আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, ‘আমি এই ছবির মাধ্যমে বন্ধুত্বকে উদযাপন করতে চেয়েছি। একই সঙ্গে ছবিটি সম্পর্কের বিভিন্ন আঙ্গিককে উন্মোচন করবে।’

রোহন বলেন, একটি ছবির পোস্টার প্রকাশ অনুষ্ঠানে রায়া সমস্যায় পড়ে। সংবাদমাধ্যমে তাকে নিয়ে নানা কথা লেখা হচ্ছে। এমতাবস্থায় ছোটবেলার বন্ধু সোহিনী আবার রায়ার সঙ্গে যোগাযোগ করে। এক বন্ধুর বিপদে কি অন্যজন সাহায্যের হাত বাড়িয়ে দেবে? এই প্রশ্ন কেন্দ্র করেই ছবির গল্প এগোবে। তিনি আরও বলেন, মজার বিষয়— একসময় দুই বন্ধুই কিন্তু অভিনেত্রী হতে চেয়েছিল। ফলে ছবির মধ্যে একটা অদ্ভুত টানাপড়েন থাকবে।

আগামী ১৭ মে থেকে ‘কিছুক্ষণ এন্টারটেনমেন্ট’ ও ‘ফ্রেম পার সেকেন্ড এন্টারটেনমেন্ট’ প্রযোজিত ছবিটির শুটিং শুরু হবে কলকাতায়। এ ‘নায়িকা’ ছবির কাহিনি ও চিত্রনাট্য পরিচালকের নিজস্ব। ইতোমধ্যে ছবির জন্য লুকসেট হবে ইশা ও প্রিয়াংকার। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লাবণী সরকার, শুভ্রজিৎ দত্ত ছাড়াও অন্যান্য কয়েকটি চরিত্রের জন্য অভিনেতাদের সঙ্গে চূড়ান্ত পর্যায়ে কথাবার্তা চলছে। 

 

কিউএনবি/অনিমা/০৯ মে ২০২৪,/সকাল ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit