শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

আশুলিয়ায় উন্মুক্ত কবর স্থানের উদ্বোধন

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৯৯ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় শ্রমজীবী মানুষের জন্য প্রায় ১৭ শতাংশ জমিতে “মাকবারায়ে জাফর ইবনে আবি তালেব (রাঃ) গুমাইল উন্মুক্ত” নামে একটি কবর স্থানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন উত্তর গুমাইল এলাকায় এই কবরস্থানের উদ্বোধন করা হয়।
কবরস্থানটির উদ্বোধন করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুমন আহম্মেদ ভূঁইয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই কবরস্থানের জন্য  প্রায় ১৭ শতাংশ  জমি দান করেন ঢাকা জেলার আশুলিয়া থানার গুমাইল গ্রামের মৃত জয়নাল উদ্দীন সরকারের ছেলে মোঃ হাশেম সরকার।
জমিদাতা হাশেম সরকার বলেন, ‘আশুলিয়া অঞ্চল একটি শিল্প অধ্যুষিত এলাকা। আমাদের এলাকায় চাকুরি করার কারণে দেশের বিভিন্ন জেলার মানুষই এখানে বসবাস করেন। যার অধিকাংশই স্থানীয় বিভিন্ন পোশাক কারখানায় চাকরি করেন। যেহেতু মানুষ মরণশীল, তাই মৃত্যুর স্বাদ সবাইকে নিতে হবে।
যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাজের সন্ধানে এখানে বসবাস করছেন, তারা মারা গেলে অনেক সময় লাশ তাদের গ্রামে পাঠাতে নানা সমস্যার সৃষ্টি হয়। অনেক লাশ দেরির কারণে নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দেয়। তখন তাদের লাশ কবর দিতে গেলে বিভিন্ন জায়গায় ধরণা ধরতে হয়। এলাকার ব্যক্তিগত কবরস্থানে বাহিরের এই লোকদের লাশ কবর দিতে গিয়েও বাধার সম্মুখীন হতে হয়। মৃত্যুর পরে লাশ নিয়ে ঘুরাঘুরি অত্যন্ত দুঃখজনক। সেদিক বিবেচনায় রেখেই তৈরি করা হলো “মাকবারায়ে জাফর ইবনে আবি তালেব (রাঃ) গুমাইল উন্মুক্ত” নামের এই কবর স্থান’। 
তিনি আরো বলেন, ‘শ্রমজীবী-পেশাজীবী মানুষ যারা এই এলাকায় থাকেন, তাদের যে কেউ যেন মৃত্যুর পরে তাদের শেষ ঠিকানায় সুন্দরভাবে সমাহিত হতে পারেন। এজন্য চিন্তা-ভাবনা করেই আমি ১৭ শতাংশ জমি এই কবরস্থানের জন্য দান করেছি’। আসুন আমরা সবাই মাদককে না বলি, সামাজিক সচেতনতা বৃদ্ধি করি। সকলে আমার জন্য দোয়া করবেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৪,/সন্ধ্যা ৬:২৮

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit