শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
মায়ের গর্ভেই শিশুর বুকের টিউমার ধ্বংস, চিকিৎসা বিজ্ঞানে মাইলফলক বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি গুপ্তচরবৃত্তির অভিযোগ: গ্রেপ্তার ভারতীয় নাগরিক ফের রিমান্ডে যুদ্ধবিরতির এক বছরে প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনিকে হতাহত করেছে ইসরায়েল ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে, মধ্যবর্তী নির্বাচনের আগে হামলা নয়: ট্রাম্প সাবেক মার্কিন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে, হবে লাইভ সম্প্রচার মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম ৪ শতাংশ বৃদ্ধি, বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার

শার্শায় চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেনসহ ভাইস চেয়ারম্যান প্রার্থীদের ব্যাপক গনসংযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ১০১ Time View

শার্শা(যশোর)সংবাতদদাতা : যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন সোমবার সারাদিন ব্যাপক ভাবে গনসংযোগ ও সমাবেশ করেছে। দোয়াত কলম প্রতিকের চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন সোমবার সকাল থেকে রাত পর্যন্ত ডিহি ইউনিয়নের সাড়াতলা, পাকশিয়া, বেলতা, কাশিপুর, শালকোনা, শিববাসসহ ৯ টি ওয়ার্ডে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মিদের সাথে নিয়ে পৃথক পৃথক ভাবে মতবিনিময় ও আলোচনা সভা করেন।

এ সময় তার সাথে ছিলেন ডিহি ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও সকল অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মিবৃন্দ। এর আগে চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন দোয়াত কলম প্রতীকে ভোট চেয়ে নিজামপুর গোড়পাড়া এলাকায় গনসংযোগ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আশরাফুল ইসলাম বাটুল, নজরুল ইসলাম, আবুল কাশেম, শাহানুর রহমান, সৈয়দ শামছুর তাবির সোহাগসহ নেতৃবৃন্দ। চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন মতবিনিময় সভা ও গনসংযোগ অনুষ্ঠানে আগামী ২১ মে দোয়াত কলম মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

অপরদিকে সোমবার সারা দিনব্যাপী শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী সফিকুল ইসলাম তার চসমা প্রতীকের পক্ষে নিজামপুর ও ডিহি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ ও পথ সভা করেন। এ সময় তার সাথে স্থানীয় নেতৃবৃন্দ অংশনেন। অপরদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহরিন আলম বাদল তার টিউবওয়েল প্রতীকে ভোট চেয়ে দিনব্যাপী উলাশী, গিলাপোল, পানবুড়ি, যদুনাথপুর, সামটা, জামতলা, টেংরাসহ, বাগআঁচড়া ও কায়বা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন। এ সময় তার সাথে ছিলেন ফেরদৌস আহম্মেদ রাজু, মাহবুর রহমান মিন্টু, কালু ব্যাপারী, আক্তারুজ্জামান, মফিজুর রহমান সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

অপরদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী তরিকুল ইসলাম মলিন তার টিয়া পাখি প্রতীকে ভোট চেয়ে দিনব্যাপী নিজামপুর, গোড়পাড়া, একঝালা, বাশাবাড়ি এলাকাসহ লক্ষনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন।
অপরদিকে সোমবার সারা দিনব্যাপী শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুর রহিম সরদার তার তালা প্রতীকের পক্ষে শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকায় সারাদিন ব্যাপী গনসংযোগ করেন। এ সময় তার সাথে স্থানীয় নেতৃবৃন্দ অংশনেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৪,/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit