সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন পুরো দক্ষিণ লেবানন দখল করলেও হিজবুল্লাহর অস্ত্র ধ্বংস করা সম্ভব নয়: ইসরাইল অবশেষে নটিংহ্যাম জুজু কাটালো ম্যানইউ, লিগে তিন বছর পর পেলো জয়ের দেখা চৌগাছা উপজেলা হাসপাতালকে আধুনিক ও স্বাস্থ্য সেবাই সারা দেশের মডেল করা হবে -ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ এমপি

ইসরায়েলবিরোধী যুদ্ধে প্রথমবার যোগ দিল বাহরাইনের আল-আশতার ব্রিগেড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজাবাসীর সমর্থনে ও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রথমবারের মতো যোগ দিয়েছে বাহরাইনের একটি প্রতিরোধ গ্রুপ। এটি বলেছে, তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এইলাত বন্দরে নজিরবিহীন হামলা চালিয়েছে।

গ্রুপটি নিজেকে ‘আল-আশতার ব্রিগেড’ হিসেবে পরিচয় দিয়ে বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বলেছে, তারা ড্রোন ব্যবহার করে গত ২৭ এপ্রিল ওই হামলা চালিয়েছে।  আল-আশতার ব্রিগেড বলেছে, ‘ট্রাকনেট’ নামক যে কোম্পানি এইলাত সমুদ্র বন্দর থেকে সড়কপথে পণ্য পরিবহন করে ইসরায়েলের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় সেটির সদরদপ্তরে হামলা চালানো হয়েছে।

প্রতিরোধ গ্রুপটি তার বিবৃতিতে আরো বলেছে, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসী ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে তারা এ অভিযানটি চালিয়েছে। বিবৃতির শেষাংশে বলা হয়েছে, দখলদার ইহুদিবাদীরা গাজায় তাদের গণহত্যা বন্ধ না করা পর্যন্ত গাজাবাসীর সমর্থনে আল-আশতার ব্রিগেড এ অভিযান চালিয়ে যাবে।

গত বছরের অক্টোবরের গোড়ার দিক থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের প্রতিরোধ আন্দোলনগুলি বিশেষ করে ইয়েমেন, ইরাক ও লেবাননের প্রতিরোধ আন্দোলনগুলি ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযান চালিয়ে আসছিল। এবার তাদের সঙ্গে যোগ দিল বাহরাইনের প্রতিরোধ গ্রুপ আল-আশতার ব্রিগেড।

ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স ফোর্স সর্বশেষ বৃহস্পতিবার রাতে আল-আরকাব ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বির শেবায় আব্রাহাম গোয়েন্দা সদরদফতরে এবং তেল আবিবে মোসাদের গ্লিলট গোয়েন্দা কেন্দ্রে হামলা চালিয়েছে।  এছাড়া মৃত সাগরেও একটি ইসরাইলি টার্গেটে আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে ওই ফ্রন্ট।

সূত্র : পার্সটুডে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৪,/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit