মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন

রাঙামাটিতে পৃথকস্থানে বজ্রপাতের আঘাতে নিহত-২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৮২ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটিতে বজ্রপাতের আঘাতে দু’জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার পৃথক স্থানে এই নিহতের ঘটনা ঘটে।বৃহস্পতিবার সকালে সাড়ে আটটার সময় রাঙামাটি শহর সংলগ্ন সিলেটি পাড়া এলাকায় কাপ্তাই হ্রদে বরশি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতের আঘাতে গুরুত্বর আহত হয় নজির আহাম্মেদ(৫০) নামের এক ব্যক্তি।

ঘটনার পরপরই তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হাসপাতালের আরএমও ডাঃ শওকত আকবর খান ঘটনার সত্যতা নিশ্চিত জানিয়েছেন, নজির আহাম্মদ নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন তবে তার শরীরে বজ্রপাতের আঘাতের সদৃশ কোনো চিহ্ন পাওয়া যায়নি।

অপরদিকে, বজ্রপাতের আঘাতে রাঙামাটির বাঘাইছড়ির উপজেলা সদরের বড়াদম মুসলিম ব্লক এলাকায় বাহারজান নামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। একই সময়ে একটি গরু মারা গেছে বলে জানাগেছে। বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/০২ মে ২০২৪,/দুপুর ১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit