মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

মাঞ্জরেকারের ভারত বিশ্বকাপ দলে জায়গা পেলেন যারা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলি ভারতের বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন কি না, তা বড় প্রশ্ন। এবারের আইপিএলে ১৪৫.৭৬ স্ট্রাইকরেটে ৪৩০ রান করেছেন তিনি। সবশেষ ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে কোহলি খেলেছেন ১১৮.৬০ স্ট্রাইকরেটে। তাকে নিজের দলে রাখেননি মাঞ্জরেকার।

কোহলির বাদ পড়ার পাশাপাশি কয়েকটি চমকও আছে মাঞ্জরেকারের স্কোয়াডে। অলরাউন্ডার ক্যাটাগরিতে হার্দিক পান্ডিয়ার পরিবর্তে তার ভাই ক্রুনাল পান্ডিয়াকে দলে দেখছেন তিনি। আছেন রবীন্দ্র জাদেজাও। উইকেটকিপারের পজিশনগুলোতে রিশভ পন্ত ও সাঞ্জু সামসন।

মাঞ্জরেকারের স্কোয়াডে টপঅর্ডারে জায়গা করে নিয়েছেন রোহিত শর্মা, যসশ্বী জয়সওয়াল, লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদব, নেই গত কয়েক বছর ধরে ফর্মের চূড়ায় থাকা শুভমান গিল। স্পিনারদের ক্যাটাগরিতে কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। চাহাল দেশের হয়ে সবশেষ ম্যাচ খেলেছিলেন গত বছরের আগস্টে।

এবারের আইপিএলে সবচেয়ে বেশি গতির বল করেছেন লখনৌ সুপার জায়ান্টসের মায়াঙ্ক যাদব। অভিষেক ম্যাচে ঘণ্টায় ১৫৫.৮ কিলোমিটার গতিতে বল করেছিলেন তিনি। এই পেসারকেও ভারতের দলে দেখছেন মাঞ্জরেকার। অন্যরা হলেন- জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আভেস খান ও হারশিত রানা।

মাঞ্জরেকারের ভারত দল
রোহিত শর্মা, যসশ্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, ক্রুনাল পান্ডিয়া, রিশভ পন্ত, সাঞ্জু সামসন, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ, আভেস খান, মোহাম্মদ সিরাজ, মায়াঙ্ক যাদব ও হারশিত রানা।

 

 

কিউএনবি/আয়শা/২৬ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit