সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে রাজপথে নেমেছি: নাহিদ

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে আমরা রাজপথে নেমেছি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিনাশ ঘটিয়ে নতুন বন্দোবস্ত, নতুন দেশ গড়ার লড়াইয়ে নেমে এসেছি। সিরাজগঞ্জ থেকে শুরু করে দেশের প্রতিটি জেলায় আপনারা আমাদের সমর্থন দিয়েছিলেন। তেমনই বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতেও আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

আজ সোমবার (৭ জুলাই) বিকেলে সিরাজগঞ্জের বাজার স্টেশনের মুক্তির সোপানে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, বাংলাদেশে দেখেছি আয়না ঘর থেকে শুরু করে কত কিছু করা হয়েছে। তাহলে আমরা বিচার ও সংস্কার ছাড়া কীভাবে নির্বাচনের দিকে যাবো? বিচার না হলে কীভাবে আমরা আমার শহীদ ভাইবোনদের পরিবারের সামনে গিয়ে দাঁড়াবো? পথসভায় হাসনাত আবদুল্লাহ বলেন, এনসিপিতে যোগ দিতে চাইলে নাকি ভয় দেখানো হয়। এনসিপির প্রান্তিক পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটা ইউনিটের নেতাকর্মীদের জন্য আমরা প্রত্যেকেই জীবন দিতে প্রস্তুত।

আমাদেরকে জানাবেন, শুধু ঢাকা থেকে আসতে যতটুকু সময় লাগে। আমরা শুনতে পাচ্ছি ডিসি-এসপি অফিসগুলো নাকি অনেক দলের অফিসে পরিণত হচ্ছে। আমরা আপনাদেরকে বলছি—আপনারা বেনজীর হবেন না, ডিবি হারুন হবেন না। তাহলে আবার একটা না একটা ‘নাহিদ-সার্জিস’ আবার রাজপথে নেমে আসবে। এ সময় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, যুগ্ম আহ্বায়ক মাহিন সরকার, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, এনসিপি নেত্রী তাসনুভা জাবিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা//০৭ জুলাই ২০২৫,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit