মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা ফরিদপুরে ইজিবাইকচালক হত্যায় দুইজনের যাবজ্জীবন ডোমার থানার বিশেষ অভিযানে মাদক মামলার ১০ জন আসামী গ্রেফতার পার্বতীপুরে মা মেয়ের আত্মহত্যার নতুন মোড়, হত্যা সন্দেহে পরিবারের সংবাদ সম্মেলন  

সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের রহস্য ফাঁস

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৩৩৮ Time View

বিনোদন ডেস্ক : সামাজিকমাধ্যমে মেহজাবীন চৌধুরী ও সিয়াম আহমেদ একজন আরেকজনের নাম উল্লেখ করে পোস্ট দেন। দুই তারকার এই পাল্টাপাল্টি স্ট্যাটাসে নড়েচড়ে বসলেও ধাতস্ত হতে বেশি সময় নেননি নেটিজেনরা। অনেকে ধারণা করেছিলেন বিষয়টি প্রচারণামূলক কিছু হবে হয়তো। অবশেষে নেটাগরিকদের অনুমানই সত্য হলো। 

বুধবার নিজের ফেসবুক থেকে মেহজাবীন সেই পোস্টের রহস্য ফাঁস করলেন। তিনি জানালেন, এটি একটি ক্যাম্পেইনের প্রচারণা ছিল। 

মেহজাবীন লিখেছেন, ‘সিয়াম আর আমার পাল্টাপাল্টি পোস্ট নিয়ে তো অনেক কথাই হচ্ছে। কিন্তু, আসলে সিয়াম আর আমার বন্ধুত্ব সবসময়ই বেশ ভালো। তবে, বন্ধুত্ব যত ভালোই হোক না কেন, সব সম্পর্কেই কিছু মান-অভিমান, কিছু ছোট অভিযোগ-অনুযোগ থাকে। আনন্দের আর অভিমানের মুহূর্ত মিলেই তো একটা সম্পর্ক সুন্দর হয়।’

এরপর লেখেন,‘অভিমানের মুহূর্তগুলোতেই কিন্তু আমরা প্রিয়জনদের সবথেকে বেশি মিস করি আর উপলব্ধি করি তারা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এই সময়গুলোতেই আমাদের মধ্যে একটু-আকটু খুনসুটি হয়ে থাকে।’

মেহজাবীন জানান, একটি তেল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ক্যাম্পেইনের অংশ এটি। সাধারণ মানুষকেও আহ্বান জানানো হয়েছে এতে অংশ নিতে। প্রিয়জনের সঙ্গে এমন অম্ল-মধুর মুহূর্তের স্মৃতি শেয়ার করতে বলা হয়েছে। সেখান থেকে ১০ জন বিজয়ী নির্ধারণ করা হবে। যারা নৈশভোজের সুযোগ পাবেন সিয়াম-মেহজাবীনের সঙ্গে।

সিয়াম এই মুহূর্তে ব্যস্ত আছেন ‘জংলি’সিনেমার কাজে। এটি নির্মাণ করছেন আম রাহিম। অন্যদিকে মেহজাবীন করছেন ‘প্রিয় মালতী’নামের একটি ছবির কাজ। এটির নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। 

এর আগে মেহজাবীন লেখেন, সিয়াম আহমেদ যেখানে থাকবে প্লিজ আমাকে সেখানে ডাকবেন না। অন্যদিকে সিয়াম লেখেন, মেহজাবীন-ও যেখানে থাকবে, আমার সেখানে যাওয়ার কোনো ইচ্ছা নেই।

 

কিউএনবি/অনিমা/২৪ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit