রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ফরিদপুরে ইজিবাইকচালক হত্যায় দুইজনের যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : ফরিদপুরে ব্যাটারিচালিত অটোরিকশাচালক নাঈম শেখ (১৫) হত্যা মামলায় দুই আসামি আসমত শেখ (২৩) ও সাগর মোল্লাকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর আসামি আশিক শেখ নাবালক হওয়ায় তার বিচারকার্য বর্তমানে শিশু আদালতে চলমান রয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ফরিদপুরের জেলা ও দায়রা জজ (পারিবারিক আপিল আদালত)-এর বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২২ সালের ২১ এপ্রিল অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক নাঈম শেখকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। নৃশংস এ হত্যাকাণ্ডের পর আসামিরা মরদেহ গুম করার উদ্দেশ্যে মাটিতে পুঁতে রাখে।

ঘটনার পরদিন, ২২ এপ্রিল, নিহত নাঈমের ভাই রাসেদ শেখ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় আসমত শেখ, আশিক শেখ ও সাগর মোল্লাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ২০২২ সালের ১৫ মে আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক বিশ্লেষণ শেষে মঙ্গলবার আদালত এ চূড়ান্ত রায় প্রদান করেন।

রায়ের বিষয়ে ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আজিজুর রহমান বলেন, “উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে নাঈম শেখকে গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো, যা সমাজে অপরাধ দমনে একটি ইতিবাচক বার্তা দেবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক প্রবণতা কমাতে ভূমিকা রাখবে।”

কিউএনবি/অনিমা/২১ জুলাই ২০২৬,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit