শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নিখোঁজ ছাত্রলীগ নেতার সন্ধানে নদীতে অভিযান

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : পুলিশ ও পরিবারের ধারণা অপহরণের পর ছাত্রলীগ নেতা মোখলেছ উদ্দিন ভূঁইয়াকে হত্যা করে মরদেহ গুম করা হয়েছে। তাই মরদেহ উদ্ধারে সোমবার শহরের মুক্তমঞ্চ এলাকায় নরসুন্দা নদীতে কয়েক ঘণ্টা অভিযান চালায় পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

জানা গেছে, জেলার মিঠামইন উপজেলার কেওয়ারজোর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোখলেছ উদ্দিন ভূঁইয়া তিনমাস ধরে কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি কিশোরগঞ্জ আদালতে পেশকারের সহকারী হিসেবে চুক্তিভিত্তিক কাজ করতেন।

গত ২৯ মার্চ বন্ধু মিজান শেখের সঙ্গে বাসা থেকে বের হয়ে গুরুদয়াল কলেজের দিকে যান মোখলেছ উদ্দিন। এরপর থেকে তার খোঁজ মিলছে না। ওই দিন রাতে হারুয়া এলাকায় কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজে মিজানের সঙ্গে মোখলেছ উদ্দিনকে দেখা যায়। পাওনা টাকা ও জমি নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যার পর নদীতে মরদেহ গুম করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মিজান শেখ মিঠামইন উপজেলার কেওয়ারজোর ইউনিয়নের ফুলপুর গ্রামের সেফুল মিয়ার ছেলে। 
এ ঘটনায় নিহতের বড় ভাই মিজানুর রহমান বাদী হয়ে গত ১৬ এপ্রিল কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা করেছেন। এতে মিজানসহ অজ্ঞাত ৫ জনকে আসামি করা হয়। মিজানুর রহমান জানান, পাওনা টাকা ও জমি নিয়ে বিরোধের জের ধরে তার ভাইকে অপহরণ করে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থেকে মিজান শেখ ও তার দুই ভাইকে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল থেকে দীর্ঘ পাঁচ ঘণ্টা শহরের গুরুদয়াল সরকারি কলেজ সংলগ্ন মুক্তমঞ্চ এলাকায় নরসুন্দা নদীতে অভিযান চালানো হয়। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, অপহরণের পর তাকে হত্যা করে মরদেহ গুম করা হয়েছে এমন ধারণা থেকে নরসুন্দা নদীতে অভিযান চালানো হচ্ছে।

ছাত্রলীগ নেতা মোখলেছ উদ্দিন ভূঁইয়া মিঠামইন উপজেলার কেওয়ারজুর ইউনিয়নের ফুলপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। ছেলে নিখোঁজ হওয়ার খবর শুনে গত ১৩ এপ্রিল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মকবুল হোসেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit