বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু  নওগাঁয় দুবলহাটি রাজা হরনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

নাফনদীতে মিয়ানমারের নৌ-বাহিনীর ছোড়া গুলিতে বাংলাদেশি দুই জেলে গুলিবিদ্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের টেকনাফের নাফনদীতে মিয়ানমারের নৌ-বাহিনীর ছোড়া গুলিতে বাংলাদেশি দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এরা হলেন টেকনাফের শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়া এলাকার মোহা. ছিদ্দিকের ছেলে মোহাম্মদ ফারুক(২৫) ও মাঝের পাড়া এলাকার আলী আহমদের ছেলে মোহাম্মদ ইসমাইল (২০)।

গুলিবিদ্ধ জেলেরা সাগরে ট্রলার নিয়ে মাছ ধরা শেষে নাফনদী দিয়ে ঘাটে ফিরছিলেন। 

রবিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে নাফনদীর নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এদের মধ্যে ফারুকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। 

ট্রলারের মাঝি মোহাম্মদ ইউসুফ জানান, সেন্ট মার্টিন সংলগ্ন সাগরে মাছ ধরা শেষে শাহপরীরদ্বীপ ঘাটে ফিরছিলাম। এসময় নাইক্ষ্যংদিয়া সংলগ্ন অংশে মিয়ানমার নৌ-বাহিনীর একটি জাহাজ আমাদের অতিক্রম করছিলো। ওই জাহাজ থেকে হঠাৎ আমাদের ট্রলার লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে আমার দুইজন জেলে গুলিবিদ্ধ হয়েছেন। 

মাঝি ইউসুফ আরও বলেন, আমরা নাফনদীর বাংলাদেশের জলসীমায় ছিলাম এবং হাত উচু করে, বাংলাদেশি পতাকা দেখিয়ে তাদের গুলি না করতে ইশারা করছিলাম। এরপরও তারা মানেননি। 

এ বিষয়টি নিশ্চিত করে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, জেলেদের মাধ্যমে টেকনাফ শাহপরীরদ্বীপের নাফ নদীর নাইক্ষ্যংদিয়ার জলসীমানায় মিয়ানমারের ওপার থেকে ছোড়া গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ হয়েছে। এতে দক্ষিণ পাড়ার ফারুকের শরীরের বিভিন্ন অংশে গুলি লাগে। গুলিবিদ্ধ আরেক জেলে ইসমাইল সামান্য আহত হয়। গুলিবিদ্ধ আহত জেলেরা টেকনাফ ও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 

টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সুরাইয়া ইয়াছমিন বলেন, আহতদের মধ্যে ইসমাইল সামান্য আহত হয়। তাকে টেকনাফে চিকিৎসা প্রদান করা হচ্ছে। অপরজন ফারুকের শরীরে ৩টি গুলি লেগেছে। হাত ও পায়ে লাগা গুলি গুরুতর হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২১ এপ্রিল ২০২৪/সন্ধ্যা ৬:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit