শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

২৫শে এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে সকল প্রকার মৎস্য আহরণ-বিপণনে নিষেধাজ্ঞা জারি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১২৮ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম হ্রদ হিসেবে পরিচিত রাঙামাটির কাপ্তাই হ্র্রদে দেশীয় মাছের প্রাকৃতিক প্রজনন, কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি ও অবমুক্ত করা মাছের পোনার স্বাভাবিক বৃদ্ধির লক্ষ্যে ২৫শে এপ্রিল থেকে আগামী তিন মাসের জন্য কাপ্তাই হ্রদে সকল প্রকার মৎস্য আহরন-বিপননে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিকেলে রাঙামাটির জেলা প্রশাসক কার্যালয়ে হ্রদ ব্যবস্থাপনা কমিটি কর্তৃক আয়োজিত এক জরুরী সভায় হ্রদে মাছ ধরা বন্ধের এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় জানানো হয়, কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন, কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি ও অবমুক্ত করা মাছের পোনার স্বাভাবিক বৃদ্ধির জন্য আগামী ২৫ এপ্রিল থেকে ২৪ জুলাই পর্যন্ত তিন মাসের জন্য মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় জেলা প্রশাসক বলেন, কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রতি বছরেরন্যায় এবারও আগামী ২৫ এপ্রিল মধ্যরাত থেকে ২৪ জুলাই মধ্যরাত পর্যন্ত তিনমাস কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণ,বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।সভায় জানানো হয়, মাছ ধরা বন্ধকালিন সময়ে কাপ্তাই হ্রদে অবৈধভাবে মাছ শিকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করার পাশাপাশি নজরদারি বৃদ্ধি করা হবে।

মাছ ধরা বন্ধকালীন সময়ে রাঙামাটির স্থানীয় বরফকলগুলো বন্ধ রাখার পাশাপাশি কাপ্তাই হ্রদে মাছ ধরার উপর নির্ভরশীল প্রায় ২৫ হাজার তালিকাভূক্ত জেলেকে বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান করা হবে।সভায় রাঙামাটির জেলা প্রশসাক মোহাম্মদ মোশারফ হোসেন খান, রাঙামাটিস্থ বিএফডিসি ব্যবস্থাপক, জেলার মৎস্য কর্মকর্তা আধির চন্দ্র দাশ, মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়াসহ মৎস্য ব্যবসায়ীরা।

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৪,/সকাল ১০:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit