শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

ক্রিমিয়া সাগরে বিধ্বস্ত রুশ সামরিক বিমান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সাগরে বৃহস্পতিবার রাশিয়ার একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ক্রিমিয়ার সেভাস্তোপল শহরের মস্কোপন্থী গভর্নর এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের ।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে গভর্নর মিখাইল রাজভোজায়েভ বলেন, একটি সামরিক উড়োজাহাজ সাগরে বিধ্বস্ত হয়েছে। তবে উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার কোনো কারণ উল্লেখ করেননি গভর্নর।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ফুটেজে একটি উড়োজাহাজকে আকাশ থেকে নিচের দিকে পড়তে দেখা যায়। পড়ন্ত উড়োজাহাজটিতে আগুনের শিখা দেখা গেছে।

রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তর সেভাস্তোপল। এটি ক্রিমিয়ার দক্ষিণ প্রান্তে অবস্থিত। ইউক্রেনীয় উপদ্বীপ ক্রিমিয়া ২০১৪ সালে দখল করে নেয় রাশিয়া।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় ‘সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। দুই বছরের বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। এই সময়কালে ক্রিমিয়া বারবার ইউক্রেনের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

সেভাস্তোপলের গভর্নর বলেন, সাগরে বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট উড়োজাহাজটি থেকে বের হয়ে যান। তাকে উপকূল থেকে প্রায় ২০০ মিটার দূরে উদ্ধার করা হয়। তার জীবন নিয়ে কোনো আশঙ্কা নেই।

অন্যান্য ভিডিওতে পাইলটকে প্যারাস্যুটে করে নিচের দিকে নামতে দেখা গেছে।

কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৪/বিকাল ৫:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit