রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : টানা কয়েক দিন ‘অস্বাস্থ্যকর’ছিল রাজধানী ঢাকার বাতাস। তবে মঙ্গলবার ছুটির দিন থাকায় নগরীতে যানবাহনের সংখ্যা ছিল তুলনামূলক কম। ফলে এদিন রাজধানীর বায়ুর মানও ছিল অপেক্ষাকৃত ভালো। কিন্তু এক দিনের ব্যবধানে আবারও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্বের ১২২টি শহরের মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে এ সময় ঢাকার স্কোর ছিল ২১৩। বায়ুর এ মান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।  মঙ্গলবার ঢাকার অবস্থান ছিল ২৪তম, স্কোর ছিল ৮৪।

বুধবার তালিকায় প্রথম স্থানে ছিল পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর ২৬৬।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে। আইকিউএয়ারের লাইভ বা তাৎক্ষণিক এই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে তথ্য দেয়।

আইকিউএয়ার সম্প্রতি ২০২৩ সালের বিশ্বের বায়ুদূষণের পরিস্থিতি নিয়ে প্রতিবেদন দিয়েছে। ওই প্রতিবেদনে বায়ুদূষণে গত বছর শীর্ষে ছিল বাংলাদেশ। দ্বিতীয় স্থানে পাকিস্তান। আর রাজধানী শহর হিসেবে ঢাকার স্থান বিশ্বে দ্বিতীয়। শীর্ষে ছিল ভারতের নয়াদিল্লি।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। সূত্র: আইকিউ এয়ার

কিউএনবি/অনিমা/২৭ মার্চ ২০২৪/দুপুর ১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit