বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো আলিবাবা অস্ত্রের মজুত কমছে, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প

আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হচ্ছেন সাইমন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সাইমন হ্যারিস (৩৭)। সোমবার (২৫ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, আয়ারল্যান্ডের ক্ষমতাসীন দল ফাইন গেইল পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন সাইমন হ্যারিস । গত বুধবার (২০ মার্চ) প্রধানমন্ত্রী লিও ভারাদকার ফাইন গেইল পার্টির প্রধান হিসেবে পদত্যাগের ঘোষণার পর সাইমনই ওই পদের একমাত্র দাবিদার। তিনি দেশটির কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

পার্টির প্রধান হিসেবে নিযুক্ত হওয়ায় সাইমন হ্যারিস তার উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ফাইন গেইলের নেতা হওয়া আমার জীবনের জন্য অন্যতম সম্মানের বিষয়। কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি সেই আস্থার প্রতিদান দেব।

বুধবার রাজধানী ডাবলিনে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার। একই সঙ্গে ক্ষমতাসীন জোটে নিজ দল ফাইন গায়েলের প্রধানের পদ থেকেও সরে দাঁড়ানো ঘোষণা দেন তিনি।

সাংবাদিকদের ভারাদকার বলেন, আমি ফাইন গেলের প্রেসিডেন্ট ও নেতার পদ থেকে আজ থেকে পদত্যাগ করছি এবং আমার উত্তরসূরি দায়িত্ব গ্রহণ করা মাত্রই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করব।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৪,/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit