বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

মিয়ানমারে গোলাগুলি, মর্টার বিস্ফোরণে কাঁপছে টেকনাফ সীমান্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও গোলাগুলি। মর্টার শেলের শব্দে কেঁপে উঠলো কক্সবাজারের সীমান্তবর্তী উপজেলা টেকনাফ। কিছুক্ষণ পরপর থেমে থেমে গোলাগুলি ও মর্টার শেলের বিকট আওয়াজ শুনতে পেয়েছেন বলে জানান সীমান্তে বসবাসকারী টেকনাফের বাসিন্দারা।

সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত টেকনাফ উপজেলার সীমান্ত এলাকায় থেমে থেমে গোলাগুলি ও মর্টার শেল বিস্ফোরণের বিকট শব্দ ভেসে এসেছে। এতে সীমান্তে বসবাসকারী বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।

সীমান্তের একাধিক সূত্র জানিয়েছে, টানা দেড় মাসের বেশি সময় ধরে মিয়ানমারের সরকারি (জান্তা) বাহিনীর সঙ্গে দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সংঘর্ষ চলছে। উভয় পক্ষের গোলাগুলি ও ভারী গোলার বিস্ফোরণে মংডু, বুচিডং-রাচিডং টাউনশিপ লন্ডভন্ড হয়ে পড়েছে। তাতে রাখাইন রাজ্যের রাজধানী সিথওয়ের সঙ্গে এই তিন শহরের সরাসরি সড়ক ও নৌপথের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ কারণে শহরগুলোয় খাদ্যসামগ্রীসহ জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, এ কারণে দিনের বেলায় সংঘর্ষ সীমিত রেখে রাতের বেলায় লড়ছে উভয় পক্ষ।

টেকনাফ স্থলবন্দরে আমদানি পণ্য নিয়ে আসা মিয়ানমারের কয়েকজন ব্যবসায়ী বলেন, টানা দেড় মাসের বেশি ধরে মংডুর উত্তর ও দক্ষিণের কয়েকটি গ্রামে গুলি, শক্তিশালী গ্রেনেড-বোমা ও মর্টার শেল বিস্ফোরণ ঘটছে। তাতে লন্ডভন্ড হয়ে পড়েছে মংডু টাউনশিপসহ উত্তর দিকের কুমিরখালী, বলিবাজার, নাকপুরা, নাইচাডং, কোয়াচিডং, কেয়ারিপ্রাং, পেরাংপ্রুসহ বেশকয়েকটি গ্রাম।

সীমান্তের বাসিন্দা হ্নীলা ওয়াব্রাং এলাকার মো. রফিক বলেন, রাত ১২ থেকে এপারে থেমে থেমে বিকট শব্দ ভেসে আসছে। এতে বাড়িঘর তর তর করে কাঁপছে, বাড়ির ছোট ছোট শিশু ঘুম থেকে উঠে গেছে, আমাদের এলাকাবাসী অনেক ভয়ে আছে। 
 
ফুলের ডেইল ও সুলিস পাড়ার বাসিন্দা জাফর ও, জামাল উদ্দিন বলেন, এধরণের গোলাগুলির আওয়াজ সবসময় শোনা যায়। তবে আগের চেয়ে আজকে অনেক বেশি আসছে। 

হ্নীলা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম বলেন, রাত ১২ টার পর থেকে শুরু হয়ে থেমে থেমে এপারে বিকট শব্দ ভেসে আসছে। এবং গত রাতে তারাবির নামাজের পরে আমরা পানের দোকান বসেছি। তখন হঠাৎ মিয়ানমারের ওপার থেকে এপারে কয়েকটি গুলি ও মর্টার শেলের বিকট আওয়াজ এসেছে। মনে হয়েছে যেন মাটি কেঁপে উঠেছে।  

হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, গত কয়েকদিন ধরে মংডুর আশপাশের গ্রামগুলোতে দিনের বেলায় গোলাগুলি-মর্টার শেল নিক্ষেপের ঘটনা ঘটেনি। তবে রাতের বেলায় কয়েকটি গ্রামে থেমে থেমে থেমে গুলির শব্দ শোনা যেত। কিন্তু গতরাতে পর পর বিকট শব্দ আসছে মর্টার শেল বিস্ফোরণ এপারের লোকজনকে ভাবিয়ে তুলেছে।আমি নিজেও শুনেছি।

টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান বলেন, রোজার মাসেও রাতে বিস্ফোরণের শব্দ এপারের লোকজনের দুর্ভোগ ও শঙ্কা বাড়িয়ে তুলছে। শক্তিশালী গ্রেনেড বোমা ও মর্টার শেলের বিস্ফোরণে কাঁপছে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া,চৌধুরীপাড়া, জালিয়াপাড়া, হাঙ্গরডেইল, কুলালপাড়া, অলিয়াবাদসহ বেশকটি গ্রাম। শিগগিরই যে বিস্ফোরণ বন্ধ হবে, তার লক্ষণও দেখা যাচ্ছে না।

কিউএনবি/অনিমা/১৯ মার্চ ২০২৪/দুপুর ১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit