বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো আলিবাবা অস্ত্রের মজুত কমছে, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প

ভারতের লোকসভা নির্বাচন; প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দোরগোড়ায় ভারতের হাইভোল্টেজ লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলিও প্রচারণায় নেমে পড়েছে। আর ভোটারদের কাছে টানতে চলছে একের পর এক প্রতিশ্রুতি ও গ্যারান্টির আশ্বাস। 

দেশটির প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দল বিজেপি নেতা নরেন্দ্র মোদি তার প্রচারণার মূল থিম হিসাবে সামনে তুলে ধরছেন ‘মোদি কি গ্যারান্টি’। যার অর্থ যুব সমাজের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং কৃষক ও প্রান্তিক মানুষের উন্নয়নের উপর দৃষ্টি আকর্ষণ করা। 

অন্যদিকে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের ন্যায়বিচারের দাবি নিয়ে প্রচারণায় নেমেছে প্রধান বিরোধী দল কংগ্রেস।  

বিশেষজ্ঞরা বলছেন, ১৮ তম লোকসভার নির্বাচনী প্রচারণায় প্রাধান্য পাবে বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং রাজনৈতিক মতাদর্শ। সম্প্রতি গোটা দেশজুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ চালু করেছে নরেন্দ্র মোদি সরকার। এরও আগে তিন তালাক প্রথা ও জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করেছে মোদি সরকার। স্বাভাবিক ভাবেই এর কৃতিত্ব তুলে ধরতে চাইবে বিজেপি। যদিও বিরোধীরা সরকারের এই পদক্ষেপের সমালোচনা করে একে বিভাজনকারী হিসাবে আখ্যায়িত করেছে। 

সম্প্রতি উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন গোটা দেশে বিশেষ করে উত্তর ভারতে রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে নিয়ে এসেছে বিজেপিকে। 

আসন্ন নির্বাচনে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে মতাদর্শগত পর্থাক্যেরও সাক্ষী হবে দেশের মানুষ। উভয় দলই দেশের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরবে। প্রধানমন্ত্রী মোদি ইতিমধ্যেই ২০৪৭ সালের মধ্যে একটি ‘উন্নত ভারত’ এর জন্য তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, বিজেপির প্রচারণায় এটাও একটা মূল বিষয় হবে। বিরোধী দল কংগ্রেস কিভাবে মোকাবেলা করে সেটা এখন দেখার বিষয়।  
  

কিউএনবি/অনিমা/১৯ মার্চ ২০২৪/দুপুর ১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit