শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

তদবীর ছাড়া যোগ্যতা ও মেধায় পুলিশের চাকুরি পেলো রাঙামাটির ১৫ তরুন-তরুনী

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১১১ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : কোনো প্রকার অনৈতিক সুবিধা ছাড়াই শুধুমাত্র মেধা ও যোগ্যতার মাধ্যমে সকল প্রকার পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে পার্বত্য জেলা রাঙামাটিতে ১৩ জন পুরুষ ও ২ জন নারী প্রার্থীকে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিকভাবে নির্বাচিত করেছে রাঙামাটি জেলা পুলিশ কর্তৃপক্ষ। বুধবার সকালে রাঙামাটির নিউ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) টিআরসি পদে উত্তীর্ণদের নাম ঘোষণা করেন।

এসময় প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন এবং ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি মীর আবু তৌহিদ, বিপিএম (বার)। এসময় কঠিন প্রতিযোগিতামূলক, তদবির বিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরির জন্য মনোনীত হওয়ায় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরিক্ষায় উত্তীর্ণরা আবেগ আপ্লুত হয়ে পড়েন।

নির্বাচিতরা তাদের অভিব্যক্তি প্রকাশে জানায়, আজ আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরিতে নির্বাচিত হয়ে খুবই আনন্দিত। আইজিপি মহোদয় এবং রঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মহোদয় অত্যন্ত সৎ, নিষ্ঠাবান এবং ভালো মনের মানুষ হওয়ায় মেধা ও যোগ্যতার মূলায়নের ভিত্তিতে আমাদের নির্বাচিত করেছেন। তাই আমরা সকলকে আমাদের অন্তরের অন্ত:স্থল থেকে বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।

পুলিশ সুপার বলেন, পুলিশ সুপার বলেন, যাদের চাকরি হয়েছে তারা সবাই নিজেদের যোগ্যতার পরিচয় দিয়েছেন। এখানে অন্যকিছু ভাবার কোনো অবকাশ নেই। আপনারা সততা বজায় রেখে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করবেন। আপনারা মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন তাই আপনারা দেশ সেবায় চুড়ান্ত ভাবে সততা দেশপ্রেম এবং কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন।

এসময় নিয়োগ বোর্ডের সদস্যগণসহ রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি জয়নাল আবেদিন, চট্টগ্রাম জেলার সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী লোমান, অতিরিক্ত পুলিশ সুপার রাঙামাটি সদর সার্কেল জাহিদুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit