বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

পিটিআই নেতাকে হত্যার ছক কষেছিলেন মরিয়ম নওয়াজ !

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাঞ্জাবের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী নওয়াজ শরিফ কন্যা মরিয়ম নওয়াজের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা শের আফজাল মারওয়াত। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। 

শনিবার সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে মরিয়ম নওয়াজের বিরুদ্ধে এমন অভিযোগ করেন তিনি। 
অভিযোগের বিষয়ে জোর দিয়ে মারওয়াত বলেন, ‘পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা মরিয়ম তাকে টার্গেট করে ‘কন্ট্রাক্ট কিলার’ ভাড়া করেছিলেন। ‘

মারওয়াতের মতে, তাকে হত্যার এই চুক্তিটি শুধু একটি মৌখিক হুমকির মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং এর সঙ্গে জড়িত ছিল বাস্তব আর্থিক লেনদেন। 

মারওয়াত আরও বলেন, তাকে হত্যার এই পরিকল্পনায় অর্থ প্রদানের অনুমোদনও দিয়েছিলেন মরিয়ম নওয়াজ। আর্থিক লেনদেনটি দুবাইতে সম্পন্ন হয়েছিল বলে জানান তিনি। 

পিটিআই নেতা আরও বলেন, হত্যার পরিকল্পনায় মরিয়ম নওয়াজের সম্পৃক্ততার বিষয়টি গোপন টেলিফোন কথোপকথনের মাধ্যমে প্রকাশিত হয়েছিল। এ বিষয়ে তদন্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধও করেন মারওয়াত। 

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৪/বিকাল ৩:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit