শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

বেনি গান্টজের যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু ক্ষুব্ধ কেন?

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশের প্রতিদ্বন্দ্বী রাজনীতিবিদ বেনি গান্টজের ওয়াশিংটন ডিসি সফর নিয়ে তার সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন।

খবর অনুসারে, গান্টজ সোমবার ওয়াশিংটন ডিসি সফর করবেন। একটি অনানুষ্ঠানিক সফরের অংশ হিসাবে তার এই সফর। এছাড়া ইসরায়েলের বিরোধী রাজনীতিবিদ এবং যুদ্ধকালীন মন্ত্রিপরিষদের এই মন্ত্রী লন্ডনেও সফর করবেন।

 ন্যাশনাল ইউনিটি পার্টির প্রধান গান্টজ নেতানিয়াহুর অনুমোদন ছাড়াই এই সফর পরিচালনা করছেন। এ কারণে নেতানিয়াহুর  ক্ষুব্ধ হয়েছেন বলে জানা গেছে।

 ইসরায়েলি গণমাধ্যম বলছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী গান্টজকে স্পষ্ট করে দিয়েছেন, ‘ইসরায়েলে কেবল একজন প্রধানমন্ত্রী রয়েছে।’ এছাড়া যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসকেও গান্টজের সফরে সহায়তা না করতে বলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গান্টজ সোমবার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং জ্যেষ্ঠ রিপাবলিকান ও ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

গাজায় ইসরায়েলের যুদ্ধ পরিচালনা নিয়ে নেতানিয়াহুর প্রতি বাইডেন প্রশাসনের ক্রমবর্ধমান হতাশার মধ্যে এ ঘটনা ঘটছে। ইসরায়েলের জনমত জরিপ বলছে, ইসরায়েলের এখন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলে গান্টজ দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হবেন।

কিউএনবি/অনিমা/০৪ মার্চ ২০২৪/দুপুর ১২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit