শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে চীন যৌথভাবে কাজ করার ব্যাপারে ঐক্যমত হয়েছে: মাহদী আমিন বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ঢাবির ভর্তি পরীক্ষার নিরাপত্তা রক্ষায় কঠোর ঢাবি প্রশাসন 

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১০৮ Time View

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার নিরাপত্তা রক্ষায় কঠোর ঢাবি প্রশাসন । পরীক্ষা কেন্দ্রের আশেপাশে মোতায়েন করা হয়েছে পুলিশ,প্রক্টরিয়াল টিম এবং স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের ‌। এমনকি ক্যাম্পাসে কোচিং সেন্টারের লিফলেট পর্যন্ত বিতরণ করতে দেয়া হচ্ছে না।

আজ ১ মার্চ শুক্রবার সকাল ১১টায় বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শুরু হয় এবং ১২.৩০টা পর্যন্ত  চলবে।এই বিজ্ঞান ইউনিটে ১৮৫১টি আসনের বিপরীতে ১২২১৩১ জন প্রার্থী আবেদন করেছে। ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাসের আশেপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ।কয়েকটি কোচিং সেন্টারের লিফলেট বিতরণকারীকে ক্যাম্পাস থেকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সকাল ১১.১৫টায় কার্জন হল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরে কার্জন হলে উপস্থিত কয়েকজন অভিভাবকের সাথে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল। কার্জন হলের একটি ভবনের ওয়াশ রুমে অপরিচ্ছন্ন ময়লা কাগজপত্র পড়ে আছে একজন অভিভাবকের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল রুমটি দেখতে চাইলে পরীক্ষা সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান,ঐ রুমটি পরীক্ষার কেন্দ্র নয় ‌। তাই উপাচার্য রুমটি দেখতে যাননি। 

এ সময় উপস্থিত অভিভাবকের উদ্দেশ্য ভিসি অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল বলেন,”আপনারাও একজন পরীক্ষার্থীর সাথে ২/৩জন অভিভাবক চলে আসেন, তাতে শিক্ষার্থীদের ওপর মেন্টাল প্রেসার তৈরি হয় । আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম,তখন আমাদের সাথে কেউ আসে নি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি(প্রশাসন) অধ্যাপক ডক্টর মুহাম্মদ সামাদ, প্রো ভিসি (শিক্ষা) অধ্যাপক ডক্টর সীতেশ চন্দ্র বাছার , ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ডক্টর হাফিজ মোঃ হাসান বাবু এবং  প্রক্টর  অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৪,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit