বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

পাপনের জন্য অটোগ্রাফসহ জার্সি পাঠিয়েছেন ডি মারিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : এমি মার্টিনেজ ও রোনালদিনহোর বাংলাদেশ সফরের পেছনে ছিলেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। ডি মারিয়াকে বাংলাদেশে আনার পেছনেও কাজ করছেন তিনিই। এই সফরে আসার আগেই বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের জন্য একটি জার্সিতে স্বাক্ষর করেছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। বিষয়টি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে নিশ্চিত করেছেন শতদ্রু ।


ক্রিকেট সংগঠক হিসেবে দীর্ঘদিন থেকেই সক্রিয় ছিলেন নাজমূল হাসান পাপন। এক দশকের বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ ফের সরকার গঠন করলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। ডি মারিয়ার বাংলাদেশ সফরের বেশ কিছুদিন বাকি থাকলেও পাপনের জন্য বিশেষ স্বাক্ষরিত জার্সি আগেভাগেই প্রস্তুত করেছে শতদ্রু দত্ত।

শতদ্রু দত্ত পশ্চিম বঙ্গের আলোচিত ক্রীড়া উদ্যোক্তা। বিভিন্ন সময়ে তার উদ্যোগে বিশ্ব ফুটবলের বেশ কয়েকজন কিংবদন্তি ভারতে পা রেখেছেন। এই তালিকায় পেলে-ম্যারাডোনা থেকে শুরু করে হালের এমি মার্টিনেজরাও আছেন। গত বছর জুলাইয়ে কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজকে পশ্চিম বঙ্গে আনেন শতদ্রু। সেই সফরের এক ফাঁকে তাকে বাংলাদেশ সফরেও নিয়ে আসা হয়। এরপর অক্টোবরে রোনালদিনহো দূর্গা পূজা উপলক্ষে ভারতে এলে বাংলাদেশেও আসেন।

তবে নানা কারণে এই দুই তারকার সফর আলোচনার পাশাপাশি সমালোচনার জন্মও দেয়। সাধারণ ফুটবল সমর্থকদের সঙ্গে তাদের দেখা করতে না দেওয়ায় তুমুল সমালচনা হয় তখন।

 

 

কিউএনবি /আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit