শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

ডি মারিয়ার হাতে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : সোমবার (২২ ডিসেম্বর) রাতে আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিকদের ভোটে ডি মারিয়া ২০২৫ সালের সেরা ফুটবলারের স্বীকৃতি পান। এই প্রতিযোগিতায় তিনি পেছনে ফেলে দিয়েছেন জাতীয় দলের দুই সতীর্থ লাউতারো মার্টিনেজ ও লেয়ান্দ্রো পারদেসকে।

এটি ডি মারিয়ার ক্যারিয়ারের দ্বিতীয় বার্ষিক সেরা ফুটবলারের খেতাব। এর আগে ২০১৪ সালে রিয়াল মাদ্রিদের জার্সিতে অসাধারণ পারফরম্যান্সের জন্য প্রথমবার এই সম্মান জিতেছিলেন তিনি। দীর্ঘ ১১ বছর পর একই স্বীকৃতি পাওয়া তার অদম্য মনোবল ও ধারাবাহিকতার প্রমাণ।

জাতীয় দল থেকে অবসর নিয়েছেন, কিন্তু ঘরোয়া ফুটবলে ডি মারিয়ার ২০২৫ সাল ছিল খুবই স্মরণীয়। পর্তুগিজ ক্লাব বেনফিকাকে ছাড়ার পর তিনি ফিরে এসেছেন শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে। লিগে ১৬ ম্যাচে ৭ গোল করা ছাড়াও দলের শিরোপা জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই অভিজ্ঞ উইঙ্গার।

উল্লেখযোগ্য, গত বছর আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে এই পুরস্কারে সর্বোচ্চ ১৬ বার জয়ী হওয়ার রেকর্ড এখনও লিওনেল মেসির দখলে রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit