বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

নলছিটিতে ঘুমন্ত ব্যক্তিকে কুপিয়ে হত্যা, অভিযোগের তীর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে

গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি 
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৯ Time View

গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি : ঝালকাঠির নলছিটিতে মো. খলিলুর রহমান হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা করেছে। পুলিশ ধারণা করছে‌, ছেলে ও স্ত্রীর হাতে খুন হয়েছেন খলিলুর রহমান। শনিবার রাতের কোনো এক সময় তার বসতঘরের ভেতর এ ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান উপজেলার দক্ষিণ রানাপাশা গ্রামের মৃত হামিজ উদ্দিন হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার রাত ১১টার দিকে রাতের খাবার খেয়ে খলিলুর রহমান তার স্ত্রী ছালেহা বেগম ৪৫ ও ছেলে রমজান ১৬ কে সঙ্গে নিয়ে তার বসতঘরের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। পরে রাত ২টার দিকে তার স্ত্রী ছালেহা বেগম গোঙানির শব্দ পেয়ে ঘুম থেকে জেগে তার স্বামীকে রক্তমাখা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। প্রতিবেশীরা ছুটে এসে খলিলুর রহমানকে বরিশাল শেবাচিমে নিয়ে যান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে নিহতের ছেলে রমজান হাওলাদারকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করেন ছেলে ও স্ত্রীর হাতে এ খুনের ঘটনা ঘটতে পারে । তবে হত্যার রহস্য উদঘাটন করতে পুলিশ ঘটনাস্থলে আছে। 

নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রী ও ছেলের হাতে খলিলুর রহমান নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের ছেলে ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি /আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit