শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

গাজায় যুদ্ধ নয়, গণহত্যা চলছে: ব্রাজিলের প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে এই যুদ্ধে গাজায় নিহত হয়েছে ২৯ হাজার ৫১৪ ফিলিস্তিনি। এর মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এই সময়ে আহত হয়েছে আরও ৬৯ হাজার ৬১৬ ফিলিস্তিনি।

এমন পরিস্থিতিতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যুদ্ধ নয়, তারা যা করছে সেটা গণহত্যা। গতকাল শনিবার (২৪ ফেব্রুয়ারি) রিও ডি জেনেরিওতে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, গাজায় যা হচ্ছে তা গণহত্যা। হাজার হাজার শিশু মারা গেছে এবং হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে। কোনো সৈন্য মারা যাচ্ছে না। নারী ও শিশুরা হাসপাতালে মারা যাচ্ছে। এটি যদি গণহত্যা না হয়, তাহলে আসলে আমি গণহত্যা কি জানি না।

এ সময় একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠারও আহ্বান জানান লুলা দা সিলভা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সম্পর্কে তিনি বলেন, আজ এটি কোন কিছুর প্রতিনিধিত্ব করে না। এটি কোন সিদ্ধান্ত নেয় না, এটি শান্তির জন্য কিছুই করে না।

ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, আজ বিশ্বে অনেক ভণ্ডামি। রাজনীতি খুব কম। গাজায় যা ঘটছে তা আমরা মেনে নিতে পারি না। ইউক্রেনের যুদ্ধকে আমরা মেনে নিতে পারি না।

সূত্র: ডেইলি সাবাহ

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit