বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো আলিবাবা অস্ত্রের মজুত কমছে, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প

জাতীয় স্থানীয় সরকার দিবস আজ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : আজ রবিবার জাতীয় স্থানীয় সরকার দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’। এ উপলক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।  

রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, স্থানীয় সরকার বিভাগ আধুনিক ও স্মার্ট প্রযুক্তিতে আরো বেশি দক্ষতা ও সক্ষমতা অর্জন করে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়নসহ প্রয়োজনীয় সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে। 

পৃথক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারের এক যুগের ধারাবাহিকতায় স্থানীয় সরকার বিভাগের অনুকূলে বাজেট বরাদ্দের পরিমাণ প্রায় ৬ গুণ বৃদ্ধি পেয়েছে, যা একটি বিরাট মাইলফলক। 

তিনি বলেন, ‘দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে আমরা সরকার গঠন করে জাতির পিতার প্রদর্শিত পথে দেশের উন্নয়নে মনোনিবেশ করি। আমরাই প্রথম ১৯৯৬ সালে স্থানীয় সরকার প্রতিষ্ঠানটিকে সক্রিয় ও গণমুখী প্রতিষ্ঠানে রূপ দিতে জেলা পরিষদ আইন, ২০০০ প্রণয়ন করি। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে অধিকতর আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করি।’

এদিকে দিবসটি উপলক্ষ্যে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪’ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। 

অনুষ্ঠানে সারা দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রায় তিন হাজার জনপ্রতিনিধি ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit