শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র কালেক্টর নিহত, আহত-১

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৩ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ মূল দলের অন্যতম প্রধান চাঁদা কালেক্টর সোগা ওরফে নিপুন চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে।শনিবার দিবাগত রাত সাড়ে ১০ টার সময় বাঘাইছড়ি উপজেলাধীন ৩৫নং বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর বনবিহার এলাকায় এই হত্যাকান্ড সংগঠিত হয়েছে। এই ঘটনায় ইউপিডিএফ এর অপর সহকারী কালেক্টর সোহেল চাকমাও গুলিতে আহত হয়েছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।রাঙামাটির বাঘাইছড়ি সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আব্দুল আউয়াল জানিয়েছেন, আমরা ঘটনাটি শুনেছি এবং পুলিশের একটি দল ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কে বা কাহারা এই সশস্ত্র হামলার ঘটনা ঘটিয়েছে এই মুহুর্তে সেটি আমরা নিশ্চিত হতে পারিনি।স্থানীয় সূত্র জানিয়েছে, বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর বনবিহার নামক এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন নিপুন চাকমা ও তার সহকর্মী সোহেল চাকমা।বিষয়টি আগে থেকেই জেনে যায় ইউপিডিএফ এর প্রতিপক্ষ আঞ্চলিক সংগঠন জেএসএস। পরবর্তীতে রাতের অন্ধকারে সশস্ত্র হামলা চালিয়ে নিপুণ চাকমাকে ব্রাশ ফায়ারে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করা হয়।এই ঘটনায় সোহেল চাকমা পায়ে গুলিবিদ্ধ হলেও পালিয়ে প্রাণে রক্ষা পায়। তাকে স্থানীয়রা উদ্ধার করে ভূয়াছড়ির অজ্ঞাত স্থানের দিকে নিয়ে গেছে বলে জানাগেছে।

কিউএনবি /অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit