বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

ড. জাকির খাঁন নক আউট ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : মেঘনা স্পোর্টিং ক্লাব কালাম্বরপুর-মিলিক আয়োজিত ড. জাকির খাঁন ২য় নক আউট ফুটবল টুনামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান  জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের কালাম্বরপুর-মিলিক গ্রামের পূর্বের মাঠে অনুষ্ঠিত হয়। ক্রীড়ানুরাগী বিশিষ্ট মুরব্বী মোঃ দুধু মিয়ার সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার জুয়েল আহমদ ও আলী হোসেন রানার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন

ক্যানারি ওয়ার্ফ গ্রুপ কমিউনিটি এ্যাফেয়ার্স, বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন ইউকে’র প্রতিষ্ঠাতা, স্পোর্টিং ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ফুটবল ক্লাবের এম্বাসেডর ডক্টর জাকির খাঁন। তিনি বলেন, খেলাধুলা মাধ্যমে মানুষ তার শারীরিক মানসিক শান্তি খুঁজে পায়,খেলাধুলায় মনোনিবেশ থাকলে যুবসমাজ কখনো অসামাজিক কার্যকলাপ বা নেশার মতো মারাত্মক অপরাধে জড়িয়ে পড়বেনা,খেলাধুলা থাকলে যুবকরা নিয়ম-শৃঙ্খলার মধ্যে থেকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে একটি লোক তার পুরো এলাকাকে দেশে বিদেশে পরিচয় করিয়ে দেয়।

খেলাধুলার মাধ্যমে নিজেকে দেশে বিদেশে পরিচিত করা সম্ভব এবং এলাকার সুনাম অর্জনও সম্ভব। তৃণমূল পর্যায় থেকে ফুটবল খেলাকে এগিয়ে নিতে এবং খেলোয়াড় তৈরি লক্ষে দেশে-বিদেশে আমি দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছি। আন্তর্জাতিক খেলা ফুটবল খেলার মাধ্যমে নিজে দেশকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে সবাইকে কাজ করার আহবান জানান তিনি।

ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান, শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৈয়ব কামালী, যুক্তরাজ্যের গিল্ডফোর্ড বারা কাউন্সিলের মেয়র মাসুক মিয়া, এফসি ফুটবল একাডেমী লন্ডনের সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী সিরাজ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আলী হোসেন, দক্ষিণ সুরমা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সভাপতি কামাল উদ্দিন রাসেল।

বক্তব্য রাখেন জাতীয় ফুটবল দলের সাবেক ম্যানেজমেন্ট মোঃ আব্দুস ছাদিক, সমাজসেবী মসুদ মিয়া, আব্দুর রউফ, নজমুল ইসলাম, আল মামুন নুর রসিদ, আলী হায়দার, সমুজ খাঁন, ৯নং ওয়ার্ড মেম্বার শাহজান খাঁন, সাবেক মেম্বার লেবু মিয়া, আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইসরাঈল, সাবেক ফুটবলার নানু মিয়া, ষড়পল্লী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর অধ্যক্ষ হারুন রশিদ, সমাজসেবী আবু বক্কর, মাসুম আলী, কফিল মাহমুদ, কুয়েল খাঁন, আবিদ মিয়া।

উপস্থিত ছিলেন মেঘনা স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শাহীন মিয়া, সভাপতি বাদশা মিয়া, সহ সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক ফরুক মিয়া, সাবেক সাধারণ সম্পাদক বশির মিয়া, সহ সাধারণ সম্পাদক রাইছ মিয়া, কোষাধ্যক্ষ রকিব আলী, খালিছ মিয়া, তৈয়বুর রহমান, সদস্য কফিল মাহমুদ, মাসুম আলী, দুলাল আহমদ, সাইদুল ইসলাম, ধারাভাষ্যকার নুরুল হক আবু প্রমুখ।

টুর্নামেন্টে এসডি শাহারপাড়া বনাম বড় ফেসি ফুটবল একাদশ মধ্যেকার ফাইনাল খেলায় বড় ফেসি জগন্নাথপুর ফুটবল একাদশ ২-০ গোলে জয়লাভ করে। শেষে বিজয়ী দল বড় ফেসি জগন্নাপুর ফুটবল একাদশ এর হাতে চ্যাম্পিয়ান পুরস্কার নগদ এক লক্ষ টাকা প্রদান করা হয়। রাতে মেঘনা স্পোর্টিং ক্লাব কালাম্বরপুর-মিলিক গ্রামবাসীর উদ্যোগে সাবেক ফুটবলার নানু মিয়ার বাড়িতে ডক্টর জাকির খাঁনকে সংবর্ধনা প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit