বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া ট্রাম্পের কঠোর সমালোচনায় পোপ লিও, ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইরান যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ

শোয়েব মালিককে স্বার্থপর বললেন সতীর্থ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : ২০১০ সালে ভারতীয় ব্যবসায়ী এবং বাল্যবন্ধু সোহরাব মির্জাকে ধোঁকা দিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিককে বিয়ে করেন সানিয়া মির্জা। 

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে ছেড়ে পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব মালিক। তারপরই জানা যায় সানিয়ার সঙ্গে আগেই ডিভোর্স হয়েছে শোয়েব মালিকের।

টেনিস কোর্টে বিশ্বের তারকা খেলোয়াড়কে বলে কয়ে অসংখ্য ম্যাচে হারিয়েছেন সানিয়া মির্জা। অথচ জীবনের কঠিন ম্যাচে হেরে গেলেন ভারতীয় এই টেনিস কিংবদন্তি। 

সানা জাভেদকে বিয়ে করার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আসেন শোয়েব মালিক। বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন তিনি। 

পিএসএলে করাচি কিংসের হয়ে খেলতে নেমে বিড়ম্বনার মুখে পড়েছেন শোয়েব মালিক। দলের জন্য নয়, নিজের স্বার্থে খেলার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। তাও আবার স্ত্রীর সামনে। এমন অভিযোগ করেছেন জাতীয় দলে তার সাবেক সতীর্থ আব্দুল রজ্জাক। 

রজ্জাক বলেছেন, ‘আসল ক্রিকেটার সে, যে দলের কথা ভেবে খেলে।’

পিএসএলের চলতি আসরে তৃতীয় ম্যাচে মুলতান সুলতান্সের মুখোমুখি হয় করাচি। সেই ম্যাচে মুলতান জেতে ৫৫ রানে। ৩৫ বলে ৫৪ রান করেন করাচির শোয়েব মালিক। তার ফিফটির পরও দল হেরে যায়। 

এই ম্যাচে দেখতে এসেছিলেন সানা জাভেদ, যাকে কিছু দিন আগেই বিয়ে করেছেন শোয়েব। বিয়ের পর দম্পতিকে এই প্রথম প্রকাশ্যে দেখা গেল। তার আগের রাতে মুলতান বিমানবন্দর থেকেও দুইজনে একসঙ্গেই বের হন। একটি গাড়িতে চেপে হোটেলে চলে যান।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit