শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

বাফটার মঞ্চে শাড়িতে নজর কাড়লেন দীপিকা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৭ Time View

বিনোদন ডেস্ক : ঘোষিত হয়ে গেল বছরের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার ‘বাফটা।’ এ বছর বাফটার মঞ্চেও জয়জয়কার ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমারের। ‘ওপেনহেইমার’ বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডসে শ্রেষ্ঠ পরিচালক, সেরা চলচ্চিত্র এবং সেরা প্রধান অভিনেতার পুরস্কারসহ সাতটি বাফটা পুরস্কার জিতেছে। পুওর থিংস জিতেছে পাঁচটি বাফটা অ্যাওয়ার্ড।

এ বছর বাফটায় হাজির ছিলেন হলিউডসহ বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের সব নামিদামি তারকা। তারকাদের মেলায় হাজির ছিলেন বলিউড ডিভা দীপিকা পাড়ুকানও। বাফটায় দীপিকা ভারতের প্রতিনিধিত্ব করেছেন শাড়ি পরেই।

শাড়িতে তার মোহময়ী লুক নজর কেড়েছে বিশ্ব মিডিয়ার। বাঙালি ডিজাইনার সব্যসাচীর তৈরি শিমারি শাড়ি ও ব্যাকলেস ব্লাউজ, চুলে মেসি বান, চোখে মোটা কাজল পরিহিত দীপিকা আলো ছড়িয়েছেন বাফটার রেড কার্পেটেও। লন্ডনের ‘রয়াল ফেস্টিভাল হল’-এর লাল গালিচায় অভিনেত্রীর হাঁটার সেই ছবি-ভিডিও রীতিমতো ভাইরাল এখন। 

প্রথমবারের মতো বাফটার মঞ্চে যান তিনি। এবারের বাফটার সঞ্চালনা করেছেন ব্রিটিশ অভিনেতা ডেভিড টেন্যান্ট। পুরস্কার দেওয়ার জন্য মঞ্চে তার সঙ্গে যোগ দেন দীপিকা পাড়ুকান। উপস্থাপক হিসেবে মঞ্চে আরো হাজির ছিলেন হিউ গ্রান্ট, দুয়া লিপার মতো তারকারা। তাদের মাঝেই দীপিকার উজ্জ্বল উপস্থিতি নজর কাড়ে সবার।

রোববার (১৮ ফেব্রুয়ারি) ইংল্যান্ডের লন্ডনের রয়াল ফেস্টিভাল হলে অনুষ্ঠিত হয় এ বছরের বাফটা আয়োজন।

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit