সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১১০ Time View

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় গলায় ফাঁস দেওয়া মিনতি (৩০) নামে এক গৃহবধুর শয়ন ঘর থেকে রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী জান্নাত (৩৫) পলাতক রয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের গোয়ালি উত্তরপাড়া (কালুর মোড়) এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গোয়ালি উত্তরপাড়া এলাকার সালামের ছেলে জান্নাত। তিনি মাদক সেবন করতেন। এ নিয়ে স্ত্রী মিনতির সাথে পারিবারিক কলহ চলে আসছিল। দাম্পত্য জীবনের দুই সন্তান আছে। বুধবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। সকালে ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়ে যান জান্নাত। তার বেরিয়ে যাওয়ার কিছু পর ঘরের ভেতর মিনতির ঝুলন্ত দেহ দেখতে পান স্বজন ও প্রতিবেশীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে লাশের শরীরে দড়িবাঁধা থাকায় এবং স্বামীর পলাতক থাকার কারণে বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীরা মনে করছেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান বলেন- সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। তবে এ ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/০২ এপ্রিল ২০২৬,/রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit