বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: রহমানেল মাছউদ বিভেদ-প্রতিহিংসা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি রংপুরে ৪ খুনের জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিলেছে বর্ণনা

মুক্তির আগেই বিতর্কে ‘দ্য ড্রামা’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫৯ Time View

বিনোদন ডেস্ক : নরওয়ের নির্মাতা ক্রিস্টোফার বোরগলি পরিচালিত রোমান্টিক কমেডি চলচ্চিত্র ‘দ্য ড্রামা’ মুক্তির আগেই তীব্র বিতর্কে জড়িয়েছে। আগামী ৩ এপ্রিল মুক্তির কথা থাকলেও ছবিটিকে ঘিরে আলোচনা-সমালোচনার কেন্দ্রে রয়েছেন এর দুই তারকা রবার্ট প্যাটিনসন ও জেনডায়া।

ছবির কাহিনিতে এক বাগদত্ত যুগল নিজেদের জীবনের সবচেয়ে ভয়ংকর গোপন তথ্য একে অপরকে জানায়। এতে জেনডায়া অভিনীত চরিত্রটি স্বীকার করে, একসময় সে বিদ্যালয়ে হামলার পরিকল্পনা করেছিল, যদিও তা বাস্তবায়ন করেনি। এই সংবেদনশীল বিষয়টিই বিতর্কের মূল কারণ হয়ে উঠেছে।

এ নিয়ে আপত্তি জানিয়েছেন টম মাউজার, যার সন্তান ১৯৯৯ সালের কলাম্বাইন উচ্চবিদ্যালয় হত্যাকাণ্ডে নিহত হয়েছিল। তাঁর মতে, এমন মর্মান্তিক ঘটনাকে হালকা ঘরানার চলচ্চিত্রে ব্যবহার করা ভয়ংকর এবং এটি সহিংসতাকে পরোক্ষভাবে স্বাভাবিক করে তুলতে পারে।

একটি আলাপচারিতামূলক অনুষ্ঠানে জেনডায়া বলেন, ছবিটি রোমান্টিক কমেডি হলেও এতে নাটকীয় উপাদানও রয়েছে। তাঁর ভাষায়, ছবির বড় মোড় নিয়ে দর্শক ভিন্ন ভিন্ন অনুভূতি নিয়ে আলোচনা করবে।

ছবিটি এখনো বিশ্বব্যাপী মুক্তি পায়নি। প্রযোজনা প্রতিষ্ঠান এ-টুয়েন্টি-ফোর সীমিত পরিসরে কিছু সমালোচকের জন্য প্রদর্শনের ব্যবস্থা করেছে। প্রাথমিক প্রতিক্রিয়া ইতিবাচক হলেও পূর্ণাঙ্গ পর্যালোচনা প্রকাশে নিষেধাজ্ঞা রয়েছে।

এর আগে গাস ভ্যান স্যান্ট পরিচালিত ‘এলিফ্যান্ট’ এবং মাইকেল মুরের ‘বোলিং ফর কলাম্বাইন’ একই ধরনের বাস্তব ঘটনার প্রেক্ষাপটে তৈরি হয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল।

কিউএনবি/অনিমা/০২ এপ্রিল ২০২৬,/দুপুর ১২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit