বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি অভিষেককে টপকে সাহিবজাদা ফারহানের বিশ্বরেকর্ড

সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৫০ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: সাভারে ব্যবসায়ী ও বিএনপি নেতার বিরুদ্ধে অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচার, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী সোহরাব উদ্দিন ভুলু।বৃহস্পতিবার বিকেলে সাভারের পানপাড়া এলাকার নিজ কার্যালয়ে তিনি এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সোহরাব উদ্দিন ভুলু অভিযোগ করে বলেন, আমি জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং সাভার বিশ্ববিদ্যালয়ের কলেজের সাবেক জিএস ছিলাম। রাজনীতি করার কারণে গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলা হামলায় জর্জরিত হয়ে এলাকায় থাকতে পারিনি। এই সুযোগে এক শ্রেণির কুচক্রী মহল আমার ক্রয়কৃত অনেক জমি দখল করে নেয় এবং কিছু সম্পত্তি আওয়ামী পন্থী হিন্দু ধর্মালম্বীদের দখলে চলে যায়।

তিনি আরও অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমি এলাকায় এসে নিজের জমি উদ্ধারের জন্য সেটেলমেন্ট অফিসে আপত্তি দেই। এই ঘটনায় দখলদাররা নিজেদের জমি হারানোর ভয়ে এবং আমার রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে আমার বিরুদ্ধে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। বিষয়টি আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্নসহ রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন করায় আমি এই ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের অনুরোধও জানান তিনি।

কিউএনবি/অনিমা/০২ এপ্রিল ২০২৬,/রাত ১১:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit