রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে ১২টি পদক জিতল রাজশাহী তায়কোয়ানডো দোজাং জিবুতি থেকে ইয়েমেনগামী নৌকাডুবিতে শিশুসহ নিহত শতাধিক সুবর্ণচরে আসামি ছাড়তে ওসির বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ খুলনার সেই সাইফুলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. বিটু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ এআই মডেলগুলোতে বাংলা ভাষার উপস্থিতি বৃদ্ধি করতে হবে : ঢাবি উপাচার্য ঢাবি’র ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি আশুলিয়ার ইয়ারপুরে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন সরকারকে ডা. সালাউদ্দিন বাবুর সমর্থন বিয়ের শর্ত ছাড়া কেবল ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলেই তা যৌতুক হবে না: হাইকোর্টের রায় ১৩ বছর আগের কীর্তি ছুঁয়ে নতুন রেকর্ডের পথে বার্সেলোনা

চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৯০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর)  : যশোরের চৌগাছা পৌরসভায় টেন্ডার বা কোটেশন প্রক্রিয়া অনুসরণ না করে নির্মাণ করা হচ্ছে পৌর  গোডাউন। কোন টেন্ডার আহ্বান না করে গোপনে পছন্দের ঠিকাদারকে ১২ লাখ টাকার এ প্রকল্পের কাজটি দেওয়ার অভিযোগ উঠেছে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে। বদরুল আমিন এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছেন বলে একটি সুত্র জানান স্থানীয় ঠিকাদারদের অভিযোগ, পৌর কর্তৃপক্ষ অনৈতিক সুবিধা নিতে গোপনে পছন্দের ঠিকাদারকে কাজটি দেওয়া হয়েছে। টেন্ডার বা কোটেশন প্রক্রিয়া না করে আলোচিত প্রকল্পটি পৌরসভার গোডাউন করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পৌরসভায় উন্নয়নমূলক কাজ করতে স্থানীয় ও জাতীয় পত্রিকায় টেন্ডার বিজ্ঞপ্তি এবং পৌরসভার নোটিশ বোর্ডে কোটেশন প্রদর্শন করে ঠিকাদার আহ্বান করার নিয়ম রয়েছে । পরে বিধি অনুসরণ করে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু চৌগাছা পৌরসভার প্রায় ১২ লাখ টাকার ‘পৌরসভার গোডাউন’ প্রকল্পে এ নিয়মনীতি  অনুসরণ হয়নি। পত্রিকায় কোনো বিজ্ঞপ্তি বা পৌরসভার নোটিশ বোর্ডে কোনো কোটেশন আহ্বান করা হয়নি।

চৌগাছা পৌরসভার সহকারী প্রকৌশলী এস এম রুহুল আমিন বলেন,সরকারি  সকল আইন মেনে  এ প্রকল্পের কাজটা কোটেশনের মাধ্যমে বদরুল আমিন এন্টারপ্রাইজকে দেওয়া হয়েছে। তবে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে টেন্ডার আহ্বান বিজ্ঞাপন সেটা  তিনি বলতে পারেননি। ঠিকাদার বদরুল আমিন বলেন, আমি সকল কিছু মেনে টেন্ডারের মাধ্যমে কাজ করছি। তবে তিনি সঠিক কোন তথ্য দিতে পারেনি।পৌর নির্বাহীকর্মকর্তা  মোশারফ  হোসেন,  প্রকল্পের কোন তথ্য দিতে পারেননি। তিনি বলেন আমি গাড়ীতে এ ব্যাপারে পরে কথা বলেন।চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারজানা ইসলাম বলেন, এ প্রকল্পের কোন বিষয় আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে  ।

কিউএনবি/অনিমা/০২ এপ্রিল ২০২৬,/রাত ১১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit