মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

খুলনার সেই সাইফুলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. বিটু

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২৬ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক অসুস্থ খান সাইফুলকে দেখতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে যান প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু।

এসময় ডা. বিটু সাইফুলের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গে তার শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি নিয়ে আলোচনা করেন। তিনি সাইফুলের চিকিৎসা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলে তাদের প্রতি প্রধানমন্ত্রীর সহমর্মিতা ও আন্তরিক বার্তা পৌঁছে দেন।

নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান জানান, আগামী এক থেকে দুই দিনের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। সাইফুলের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২০১৩ সালে তৎকালীন সরকারের আমলে পুলিশের নির্যাতনের শিকার হওয়ার পর থেকে খান সাইফুল দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। রাজনৈতিক আন্দোলনে তার সাহসী ও আপসহীন ভূমিকার স্মারক হিসেবে উচ্চারিত তার সেই স্লোগান, “খালেদা জিয়ার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই। তারেক জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”, তাকে রাজনৈতিক অঙ্গনে পরিচিত করে তোলে।

খান সাইফুলের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি ডা. বিটু অত্র হাসপাতালের পরিচালক এবং বিশেষজ্ঞ চিকিৎসকগণসহ ১০০ শয্যা বিশিষ্ট “স্ট্রোক ইউনিট” পরিদর্শন করেন ও রোগীদের চিকিৎসার খোঁজ নেন। 

এসময় উপস্থিত ছিলেন নিউরোসায়েন্স হাসপাতালের শিশু নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. ইয়ামিন শাহরিয়ার চৌধুরী, অধ্যাপক ডা. মনির হোসেন, আরএস ডা. বশির আহমেদ, আরপি ডা. মাজহারুল ইসলাম, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. রাশেদুল হাসান রিপন, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. শাবিব ইবন আব্দুল্লাহ, চক্ষু বিশেষজ্ঞ ডা. ইকরামুল আজম খানসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তারা।

কিউএনবি/অনিমা/১১ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit