শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

বসনিয়ার অধিনায়ক কি সত্যিই কোচের স্ত্রীকে চুমু দিয়েছেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : বসনিয়া ও হার্জেগোভিনা এখন উৎসবময় এক দেশ।হবে না-ই বা কেন? চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে কাল রাতে যে শোকের সাগরে ভাসিয়ে ১২ বছর পর বিশ্বকাপে ফিরেছে বসনিয়া!

টাইব্রেকার রোমাঞ্চে ইতালিকে হারানোর পর মাঠে আনন্দের আতিশয্যে যিনি যাকে সামনে পেয়েছেন আলিঙ্গন করে অভিনন্দন জানিয়েছেন। কেউ কেউ নিজের প্রিয়জনকে চুম্বনও করেছেন।
সেটা করতে গিয়েই নাকি বিশাল এক ভুল করে ফেলেছেন বসনিয়ার অধিনায়ক এডিন জেকো। ভুলবশত তিনি নাকি অন্য নারীর ঠোঁটে চুম্বন করছেন। সেই মুহূর্তের ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে।
অনেকের দাবি, সেই নারী বসনিয়ার কোচের স্ত্রী। আবার কেউ কেউ বলছেন, ওই নারী বসনিয়ার কোচিং স্টাফের এক সদস্য।
ভুলবশত সেই নারীকে চুমু দেওয়ার পর জেকো ক্ষমাও চেয়েছেন।
আসলেই কি তাই? নেটিজেনদের এমন দাবির মুখে সত্যি খুঁজে বের করেছে তুরস্কের সংবাদমাধ্যম হারবেরলার ও কসোভোর সংবাদমাধ্যম টেলেগ্রাফি। তারা নিশ্চিত হয়েছে যে বিশ্বকাপে খেলা নিশ্চিত হওয়ার পর মাঠে দাঁড়িয়ে এডিন জেকো যে নারীর ঠোঁটে চুমু দিয়েছেন, তিনি তার স্ত্রী আমরা জেকো।
আজ ১ এপ্রিল, পশ্চিমাবিশ্বে মানুষকে বোকা বানানোর দিন। ফুটবলপ্রেমীদের বিভ্রান্ত করতেই এডিন জেকোর স্ত্রী আমরা জেকোকে অন্য নারী দাবি করা হয়েছে। বসনিয়া জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা (১৪৮) ফুটবলার ও সর্বোচ্চ গোলদাতা (৭৩) এডিন জেকো।
৪০ বছর বয়সী এই স্ট্রাইকার বর্তমানে খেলেন জার্মান ক্লাব শালকেতে। অতীতে ম্যানচস্টোর সিটি, এএস রোমা, ইন্টার মিলানের মতো ক্লাবে খেলেছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৬,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit