বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ঘুষ খেতে হলেও শিক্ষার বিকল্প নেই : হাসনাত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৪২ Time View

ডেস্ক নিউজ : শিক্ষার কোনো বিকল্প নেই, এমন মন্তব্য করতে গিয়ে ঘুষ নিয়ে ব্যতিক্রমী এক উদাহরণ টেনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। 

হাসনাত আবদুল্লাহ বলেন, ঘুষ খেতে হলেও শিক্ষার বিকল্প নেই। একজন মূর্খ ব্যক্তি চায়ের দোকানে বসে ঘুষ চাইলে তাকে কেউ এক টাকাও দেবে না। আর একজন শিক্ষিত ব্যক্তি চাওয়ার আগেই তাকে ঘুষ দিয়ে দেওয়া হবে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, পড়াশোনায় ভালো করলে শুধু শিক্ষার্থী নয়, তার পরিবারেরও উপকার হয়। মেধাবী শিক্ষার্থীর বাবা-মা ভালো হাসপাতালে চিকিৎসা নিতে পারেন এবং চিকিৎসকরাও তাদের গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা দেবেন। তাই জীবনে সফল হতে হলে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার বিকল্প নেই। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এই ফলাফল ধরে রাখতে আগামী দুই বছরও তাদের নিরলসভাবে পড়াশোনা চালিয়ে যেতে হবে।

পড়াশোনায় মনোযোগ না থাকলে অর্জিত এ+ ফলাফলের মূল্যও একসময় কমে যাবে। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, দেশের বিভিন্ন মানুষের কথা শুনতে হবে এবং অনিয়মের বিরুদ্ধে সবাইকে অবস্থান নিতে হবে। দেশ গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit