মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

‘নায়ক’ হিটের পর রাজনীতিতে ডাক পেয়েছিলেন অনিল কাপুর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৪৮ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সিনেমা ‘নায়ক’ মুক্তির পর বলিউড অভিনেতা অনিল কাপুরের সামনে খুলে গিয়েছিল রাজনীতির দরজাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সিনেমায় এক দিনের মুখ্যমন্ত্রীর ভূমিকায় অভিনয়ের পর বাস্তবেও বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে সব প্রস্তাবই ফিরিয়ে দেন এই অভিনেতা।

২০০১ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে অনিল কাপুর মহারাষ্ট্রের এক দিনের মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। সিনেমাটি দর্শকমহলে এতটাই প্রভাব ফেলেছিল যে অনেকেই তাকে বাস্তব জীবনের নেতা হিসেবেও দেখতে শুরু করেন।

চরিত্রটি বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে তিনি নিয়মিত প্রশিক্ষণ নিয়েছিলেন থিয়েটার পরিচালক ফেরোজ আব্বাস খান-এর কাছে। কঠোর অনুশীলনের মাধ্যমে নিজের অভিনয়কে নিখুঁত করে তুলেছিলেন তিনি।

সাক্ষাৎকারে অনিল কাপুর বলেন, রাজনীতিতে যোগ দেওয়ার জন্য তিনি একাধিক প্রস্তাব পেয়েছিলেন, তবে সেগুলো গ্রহণ করেননি। তার ভাষায়, ‘আমার চেয়েও অনেক যোগ্য মানুষ আছেন, যারা সংসদের সদস্য হতে পারেন। আমি এসব ক্ষেত্রে নিজেকে খুবই সাধারণ মনে করি।’

রাজনীতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি আরও বলেন, এই অঙ্গনে সফল হতে হলে অনেক সময় ও পরিশ্রম প্রয়োজন, যা তিনি দিতে আগ্রহী নন। এছাড়া রাজনীতির পরিবেশেও নিজেকে স্বাচ্ছন্দ্যবোধ করেন না বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/০২ এপ্রিল ২০২৬,/বিকাল ৪:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit