বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

অভিনেত্রীকে নিপীড়নের অভিযোগে পরিচালক গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৮২ Time View

বিনোদন ডেস্ক : এক তরুণী অভিনেত্রীর করা শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় পরিচালক ও প্রযোজক রঞ্জিত বালাকৃষ্ণন। ঘটনাটি ঘিরে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বর্তমানে এই নির্মাতা জেলে বন্দি রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই অভিনেত্রী সম্প্রতি কোচি পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি উল্লেখ করেন, একটি সিনেমার শুটিং চলাকালীন পরিচালক রঞ্জিত তাকে কথা বলার বাহানায় একটি ক্যারাভ্যানে ডেকে নেন। সেখানে তাকে শারীরিক হেনস্তার চেষ্টা করা হয় বলে দাবি করেন ওই অভিনেত্রী।

অভিযোগ পাওয়ার পরপরই তদন্তে নামে কোচি পুলিশ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, এক গোপন অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রঞ্জিতের বিরুদ্ধে ইতোমধ্যেই সুনির্দিষ্ট ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারের পর রঞ্জিতকে স্থানীয় আদালতে পেশ করা হলে বিচারক তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

এই ঘটনার প্রেক্ষিতে রঞ্জিতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।  তবে পরিচালকের আইনজীবীর দাবি, ‘এই মামলা সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমরা এর বিরুদ্ধে আইনি পথেই লড়াই করব।’এদিকে ঘটনাটি সামনে আসার পর মালয়ালম চলচ্চিত্র জগতে তীব্র ক্ষোভ ও আলোচনা শুরু হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৬,/রাত ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit